হুগলি, ২৯ জুন:- বেশ কয়েক মাস ধরে গোটা শ্রীরামপুর জুরে কোনো একটি অজানা রোগে মারা গেছে বেশ কয়েকশো পথের কুকুর, আর এর জেরেই রিতীমতো আতঙ্ক ছরিয়েছে সাধারন মানুষের মধ্যে। এলাকাবাসীদের বক্তব্য কুকুরগুলির প্রথমে কোমরের জায়গা থেকে অবস হতে শুরু করে, এরপরে গোটা শরীর নিয়ে আর উঠতে পারে না। মুখ থেকে ক্রমশ লালা বের হতে হতে দু এক দিনের মধ্যেই মারা যাচ্ছে কুকুরগুলি। শ্রীরামপুর বটতলা এলাকাতেও বেশ কয়েকদিনে মারা গেলো বেশ কয়েকটি কুকুর, এ ছাড়াও শ্রীরামপুরে ঢুলি পাড়া, জে এন লাহীড়ি রোড সহ একাধিক এলাকায় এই রকম অজানা রোগে মারা যাচ্ছে কুকুর। একাবাসীরা অবিলম্বে সরকারি হস্তক্ষেপ দাবী করে বলছে অবিলম্বে রোগাক্রান্ত কুকুর গুলিকে চিকিৎসার ব্যাবস্থা করতে হবে। রোগের কারন খতিয়ে দেখতে হবে।
Related Articles
স্বামীকে নিয়ে মনোনয়ন জমা দিলেন রচনা, পোশাকেও ছিল নতুন চমক।
হুগলি, ২৯ এপ্রিল:- সোমবার হুগলি জেলাশাসকের কাছে মনোনয়ন জমা দেন তৃণমূলের তারকা প্রার্থী তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে ঢাক, বাজনা, মতুয়া সম্প্রদায়ের মানুষ ও বাদ্যযন্ত্র সহকারে হুড খোলা গাড়িতে চড়ে খাদিনামোড় পর্যন্ত শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন তার স্বামী প্রবাল বসু, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন […]
গুরুতর আহত মুখ্যমন্ত্রী, এসএসকেএম হসপিটালে ভর্তি।
কলকাতা, ১৪ মার্চ:- বাড়ির সামনে হাঁটতে হাঁটতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁকে এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাথায় সেলাই পড়ার সম্ভাবনা। Post Views: 333
রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ শুরু আগামী মঙ্গলবার থেকে , প্রথম পর্যায়ে পাবে ১৭০ জন।
কলকাতা,১৪ আগস্ট:- আগামী মঙ্গলবার থেকে রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ করা শুরু হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে প্রথম পর্যায় বিভিন্ন জেলার ১৭০ জন পড়ুয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক মারফত ওই ক্রেডিট কার্ড হাতে পেতে চলেছে। এখনও অবধি রাজ্যের প্রায় ৭০ হাজার পড়ুয়া এই কার্ডের জন্য আবেদন করেছে। তার মধ্যে থেকেই এই ১৭০ জন পড়ুয়াকে বেছে নেওয়া হয়েছে। […]










