উঃ২৪পরগনা,৬ ফেব্রুয়ারি:- বিদায় মিস শেফালী । অতীতের নামী নৃত্যপটিয়সী ও ক্যবারে ড্যান্সার শেফালী চলে গেলেন ঘুমের দেশে । বয়স হয়েছিল ৭৭।উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পৌরসভা ৩৩ নম্বর ওয়ার্ডের কামারপাড়া অঞ্চলের বাসিন্দা আরতী দাস ভারতবর্ষে ক্যাবারে ডান্সের একটি সাড়া জাগানো নাম ছিলেন । তাঁর প্রয়ানে সমাপ্ত হল একটি অধ্যায় । পঞ্চাশের দশকে যখন বিদেশি সাদা চামড়ার মহিলারা ক্যাবারে ডান্স করতে সে সময় আরতী দাস মিস শেফালি নামে আত্মপ্রকাশ করেন ক্যাবারে ডান্সের দুনিয়ায়।
এমনকি ধীরে ধীরে পৌঁছায় ক্যাবারে ডান্স জগতের শীর্ষেও। থিয়েটার, যাত্রা, পাড়ার নাচ, স্কুলের নাচের অনুষ্ঠানের পর হঠাৎ একদিন জনতার হার্ট থ্রব হয়ে ওঠেন মিস শেফালী। সত্যজিৎ রায় পরিচালিত সিনেমায়ও তিনি কাজ করেছেন । বাংলা ও হিন্দি বহু চলচ্চিত্রেও অভিনয় করেছেন মিস শেফালী। তার অভিনিত সিনেমা গুলোর মধ্যে অন্যতম প্রতিদ্বন্দ্বী, প্রণাম কলকাতা, দো আনজানে, রোদন ভরা বসন্ত। আজ নিজের বাড়িতেই হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মিস শেফালির। একটি যুগের পতন। শূন্যতা নেমেছে বঙ্গ সংস্কৃতিবান মননে । শোকস্তব্ধ তাঁর গুণমুগ্ধ মহল ।Related Articles
ছাত্র ও শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন শিক্ষক দিবসে।
হুগলি, ৫ সেপ্টেম্বর:- ছাত্র-শিক্ষক দের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে আজ শিক্ষক দিবস উপলক্ষ্যে সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। করোনার কারনে দুবছর স্কুল পড়ুয়ারা শিক্ষক দিবস পালন করতে পারেনি। তাই এইবছর স্কুলের ছাত্র ছাত্রীরা নিজেরাই চাঁদা তুলে খেলার মাঠ কে সাজিয়ে ক্রিকেট খেলার মাধ্যমে শিক্ষক দিবস উদযাপন করল। খেলার মাঠে শিক্ষক দের […]
বড় চমক বিজেপির , তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি।
হুগলি , ২ মার্চ:- এদিন হুগলি জেলার বৈদ্যবাটিতে বিজেপির সভায় বড় চমক দিলো বিজেপি নেতৃত্ব।এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি নেতা রাজীব ব্যানার্জীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দিল আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেস্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন আমি হেভিওয়েট নই, বাবুল সুপ্রিয় আমার সিনিয়ার লিডার। তার সঙ্গে মিলে […]
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বাবুলের , দিদি যা দ্বায়ীত্ব দেবেন তা পালন করব।
কলকাতা, ২০ সেপ্টেম্বর:- বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার দুদিন পরে নবান্নে এসে মুখ্যমন্ত্রীর অঙ্গে দেখা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। নিজে গাড়ি চালিয়ে সোমবার বৃষ্টিভেজা দুপুরে নবান্নে আসেন তিনি। সঙ্গে ছিলেন সাংসদ ডেরেক ও ব্রায়েন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বাবুলের কথা হয় প্রায় আধ ঘণ্টা। সেখানে তাদের সঙ্গে যোগ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক […]










