কলকাতা , ২৬ জুন:- ভুয়ো ভ্যাকসিন শিবিরের আয়োজন করার মতো ঘটনা রুখতে রাজ্য সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী আজ সন্ধ্যায় নবান্ন থেকে সব জেলার জেলা শাসকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে ভ্যাকসিনের কেন্দ্রগুলি সরকারি বা বেসরকারি ভাবে আয়োজন করা হলেও বাধ্যতামূলক ভাবে রাজ্যের অনুমোদন নিতে হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ভ্যাকসিন এর জন্য কেন্দ্রগুলিতে অনুমোদিত সিভিসি নম্বর এবং আবশ্যিকভাবে কো উইন অ্যাপ সফটওয়্যার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ভ্যাকসিন গুলিতে নির্দিষ্ট ব্যাচ নম্বর এবং ডেট অফ এক্সপেয়ারির উল্লেখ থাকতে হবে। সব পুরসভা, পুরনিগম, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কে বাধ্যতামূলকভাবে সরকারি নিয়ম মানতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এইদিকে স্বাস্থ্য দপ্তর থেকে আজ সন্ধ্যায় এই বিষয়ে একটি আদর্শ আচরণ বিধিও জারি করা হয়েছে।
Related Articles
পিছিয়ে পড়া বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেবার আওয়াজ তুললেন দিলীপ ঘোষ।
নিউটাউন, ২২ জুন:- আজ সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন রাজ্য সরকার তাদেরকে ভোটের আগে কিছু এঁটো কাঁটা ছড়িয়ে দিয়ে ভোট চাইছে, মহিলাদের ৫০০ টাকা করে ভাতা দিলেন ভোটের আগে আদিবাসীদের ১০০০ টাকা করে ভাতা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট শেষ হয়ে গেলে বলছে টাকা নেই। […]
আরামবাগ নেতাজী মহাবিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করলো ছাত্র-ছাত্রীরা।
মহেশ্বর চক্রবর্তী, ২৯ জুলাই:- ফেন্ড অফ এবভারোমেন্ট নামে একটি সংগঠনের উদ্যোগে ছাত্র ছাত্রীরা আরামবাগ নেতাজী মহাবিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি করলো বৃহস্পতিবার। এই কর্মসূচিতে নেতাজী মহাবিদ্যালয়ের অধক্ষ্য অসীম দে থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এদিন বৃক্ষরোপন করা হয়। এই বিষয়ে কলেজে অধক্ষ্য অসীন দে […]
মকর সংক্রান্তিকে সামনে রেখে উৎসবে মাতলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ।
গোঘাট, ১৫ জানুয়ারি:- মকরসংক্রান্তি উৎসবকে সামনে রেখে উৎসবে সামিল হলেন গোঘাটের কামারপুকুর এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তিন দিন ধরে এই উৎসব চলে গোঘাটজুড়ে। কিন্তু করোনা পরিস্থিতিতে সবেতেই যেন ছন্দপতন। রীতিমেনে পুজোপাঠ হলেও উৎসবে কিছুটা কাটছাট হয়েছে। এদিন কামারপুকুরের লাহাবাজারের মেলা প্রাঙ্গণে আদিবাসী সম্প্রদায়ের মানুষ উৎসবে সামিল হন। করোনা বিধি মনে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আদিবাসী মহিলা […]









