বীরভূম,৬ ফেব্রুয়ারি:- মাঘমেলার উদ্বোধনে শান্তিনিকেতন সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিধানসভার বাজেট অধিবেশনের আগে রাজ্যের তরফ থেকে কপ্টারের ব্যবস্থা করা হয় রাজ্যপালের জন্য। বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারেই শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হন রাজ্যপাল। হাওড়ার ডুমুরজলায় হেলিপ্যাড থেকে কপ্টারেই রওনা হন তিনি। শান্তিনিকেতন সফরে যাওয়ার বিষয় সাংবাদিকদের জানান। উল্লেখ্য, এতদিন কপ্টার ছিল রাজভবন ও নবান্নের অন্যতম সংঘাতের বিষয়। এর আগে কপ্টার চেয়েও পায়নি রাজভবন। শেষমুহুর্তে বরফ গলে। রাজ্যপালকে কপ্টার দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। বৃহস্পতিবার সকালে এই কপ্টারেই শান্তিনিকেতন সফরে গেলেন রাজ্যপাল।এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “আমি কৃষকদের মেলায় যাচ্ছি, যা রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২২ সালে শুরু করেছিলেন। আমি কৃষক, আমার হৃদয় কৃষকদের জন্য। আমি কৃষকদের পরিস্থিতি দেখতে যাচ্ছি।
Related Articles
প্রাক্তন রঞ্জি ক্রিকেটারের ছেলের হাতে তৈরি দুর্গায় ভাস্কর্যের নৈপুন্যতা !
সুদীপ দাস , ৩০ সেপ্টেম্বর:- প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা নেই। ছোটবেলা থেকে কাদা মাটির প্রতি ভালোবাসাই নিজের শিল্পসত্ত্বাকে প্রকাশ করেছে। ৫ বছর বয়স থেকেই দেবী দুর্গার মুর্তি তৈরি করা শুরু চুঁচুড়ার পিপুলপাতি মহেন্দ্র মিত্র রোডের বাসিন্দা সত্যজিৎ শীলের। বছর তিরিশের সত্যজিতের বাবা সঞ্জিত শীল বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার। একটি রঞ্জি ম্যাচও খেলেছেন। মা শেলি শীল গৃহবধু। […]
রাজীবকে ঘিরে বিক্ষোভ হাওড়ায়। গদ্দার বলে স্লোগান।
হাওড়া, ১৮ ডিসেম্বর:- ডোমজুড়ে রাজীব ব্যানার্জিকে ঘিরে বিক্ষোভ। রাজীব ব্যানার্জি দূর হটো স্লোগান উঠলো। গদ্দার, মীরজাফর রাজীব ব্যানার্জি দূর হটো স্লোগান তৃণমূল সমর্থকদের। বাধা পেয়ে চলে যেতে বাধ্য হন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী।সলপ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সুবীর ঘোষ গতরাতে প্রয়াত হন।তাঁর পরিবারকে সমবেদনা জানাতে আজ আসেন রাজীব ব্যানার্জি। তখনই […]
সিঙ্গুরের দইকে পৃথিবী বিখ্যাত করব- রচনা বন্দ্যোপাধ্যায়।
হুগলি, ২০ জুন:- হুগলি লোকসভা কেন্দ্রে নির্বাচনে জয়লাভ করার পর আজ সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলে সাংসদ রচনা ব্যানার্জী। সঙ্গে রয়েছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃনমূলের বিজয়ী সাংসদ মিতালি বাগ ও সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। মিছিলের সামনে নেতৃত্বে রয়েছেন হরিপালের বিধায়ক করবী মান্না। হুগলি লোকসভা কেন্দ্র থেকে গতবারের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ৭৬ হাজারের বেশি ভোটে […]








