হুগলি, ২৫ জুন:- রথের আগেই রাজ্যের পর্যটন মানচিত্রে আত্মপ্রকাশ করবে মাহেশ পর্যটন কেন্দ্র। শুক্রবার সকালে মাহেশ জগন্নাথ মন্দিরে এসে এমনটাই দাবি করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন।তিনি বলেন,মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০১৯ সালে মাহেশ পর্যটন কেন্দ্রের কাজ শুরু হয়ে ছিল। কোরনার কারণে কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও জগন্নাথ মন্দির, নাটমন্দির, মাসীর বাড়ি, গঙ্গার ঘাট, ভোগঘর সমস্ত নতুন ভাবে তৈরি করা হয়েছে। রথের আগেই মন্দির ও নাট মন্দিরের কাজ শেষ হয়েছে। মাঠ ও রোডের উপর যে তোরণের কাজ চলছে সেগুলি রথের পর হবে। এ দিন মন্দিরে প্রশাসনিক বৈঠক করেন মন্ত্রী। সেখানে হাজির ছিলেন জেলাশাসক দীপাপ্রিয়া পি, বিধায়ক সুদীপ্ত রায়, শ্রীরামপুরের পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায়, জগন্নাথ জিউ ট্রাষ্ট্রি বোর্ডের প্রধান সেবাইয়েত সৌমেন অধিকারী।
Related Articles
বিজেপির পরিবর্তন যাত্রায় রাস্তা অবরোধ তৃণমূলের।
হুগলি , ২ মার্চ:- বিজেপির পরিবর্তন যাত্রায় রাস্তা অবরোধ তৃণমূলের। শিবতলা এলাকায় তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি,উত্তেজনা এলাকায়।তৃণমূলের দাবি তাদের পার্টি অফিসের সামনে ইচ্ছে করে মাইক বেঁধে দলের নেতা নেত্রী দের বিরুদ্ধে গালাগালি করছে। আমরা পুলিশ ও বিজেপির নেতাদের অনুরোধ করি মাইক খুলে নেওয়ার জন্য কিন্তু মাইক খোলে নি। উত্তরপাড়া গৌরী সিনেমা হলের সামনে থেকে […]
আবারও মেসি-রোনাল্ডো যুদ্ধ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা।
স্পোর্টস ডেস্ক , ২ অক্টোবর:- ঘোষিত হয়েছে চ্যাম্পিয়নস লীগের ড্র-এর ফলাফল। আর এতেই আনন্দের পারদ কয়েক গুন চড়ে গেছে ফুটবলপ্রেমীদের মধ্যে।কারন চ্যম্পিয়ান্স লীগের গ্রুপ ‘জি’-তে রয়েছে বার্সেলোনা, জুভেন্টাস, ডায়নামো কিয়েভ এবং ফেরেঙ্কভারোস। অর্থাৎ গ্রুপ লীগেই মুখোমুখি হতে চলেছেন ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।এক সময় লা লিগায় হাড্ডাহাড্ডি লড়াই হত দুই বিশ্বসেরার মধ্যে […]
ডোমজুড়ে ফের সিবিআইয়ের তদন্তকারী দল।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- ভোট-পরবর্তী অশান্তির তদন্তে ফের হাওড়ায় সিবিআইয়ের তদন্তকারী দল। সোমবার সকালে সিবিআই আধিকারিকরা ডোমজুড়ের রাজীবপল্লীতে আসেন। সেখানে আক্রান্ত কয়েকজনের সঙ্গে কথা বলেন। এরপর ওই এলাকা থেকে ৬ জনকে আটক করে ডোমজুড় থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেস নিয়ে যাওয়া হতে পারে বলে জানা গেছে। Post Views: 696







