হাওড়া, ২৩ জুন:- প্রতিশ্রুতি পালন করল রাজ্যের মা মাটি মানুষের সরকার। ডোমজুড় বিধানসভা এলাকার বালি-জগাছা ব্লকের প্রায় ৩৮ হাজার পরিবারকে নিখরচায় বাড়িতে বাড়িতে মিষ্টি পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো। প্রত্যাশা অনুযায়ী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে বুধবার বিকেলে নিখরচায় মিষ্টি পানীয় জলের বাড়ি বাড়ি সংযোগ স্থাপন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হল। এই প্রকল্পের শুভ সূচনা করেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ।
Related Articles
স্নাতকে ভর্তি ৮ অক্টোবর পর্যন্ত।
কলকাতা, ২৯ সেপ্টেম্বর:- কলেজ-বিশ্ববিদ্যালয়ের শূন্য আসনে পড়ুয়াদের ভর্তির সুযোগ করে উচ্চ শিক্ষা দপ্তর বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে ভর্তি প্রক্রিয়ার মেয়াদ বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পোর্টালের মাধ্যমে ওই ভর্তির প্রক্রিয়া ৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে বলে জানানো হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী কাল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্নাতক স্তরে প্রথম দফায় ভর্তি-প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। কিন্তু যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় […]
পথ দুর্ঘটনায় মৃত্যু ২ , ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ বিক্ষোভ।
বাঁকুড়া , ৩১ জুলাই:- ফের পথদুর্ঘটনার মৃত্যু ২ জনের । বাঁকুড়া- রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের মাজিয়ার তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা । ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । স্থানীয় সূত্রে জানা যায় , মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন । সে সময় বাঁকুড়া […]
গহনার ওপর হলমার্ক বাধ্যতামূলক করায় ২৩ শে আগষ্ট সারা দেশ জুড়ে বন্ধ।
আরামবাগ, ২০ আগস্ট:- কেন্দ্রীয় সরকার সোনার গহনার ওপর হলমার্ক বাধ্যতামূলক করায় স্বর্নশিল্পী ও স্বর্ন ব্যবসায়ীরা সারা দেশ জুড়ে বন্ধ ডাকতে চলছে। আগামী ২৩ শে আগষ্ট সারা দেশ জুড়ে স্বর্নশিল্পী ও স্বর্ন ব্যবসায়ীরা বনর্ধে সামিল হবেন বলে জানা গিয়েছে। আর এই বনর্ধে আরামবাগের স্বর্ন শিল্পী ও ব্যবসায়ীরাও বনর্ধে সামিল হচ্ছেন। এই জন্য মাইকিং প্রচার করে আরামবাগ […]









