হাওড়া, ২৩ জুন:- জেলা সদর পার্টি অফিসে হামলার পরে মাস পেরলেও এখনও দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। বুধবার সকালে ভারতকেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে এই নিয়ে প্রতিবাদে সামিল হন বিজেপির হাওড়া সদর নেতৃত্ব। রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপর শাসক দলের অত্যাচারের প্রতিবাদে এবং হাওড়ায় গত মে মাসে ‘তৃণমূল’ আশ্রিত দুষ্কৃতিদের দ্বারা বিজেপি অফিসে হামলার প্রতিবাদে এদিন হাওড়ার পঞ্চাননতলায় দলীয় কার্য্যালয়ের সামনে প্রতিবাদ জানায় বিজেপি। প্ল্যাকার্ড হাতে দলের নেতৃত্ব এই কর্মসূচিতে সামিল হন। তাঁদের অভিযোগ, ওই হামলার পর এতগুলো দিন কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা নিলনা। এদিন ভারতকেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির পুনঃস্থাপনা করা হয়।
Related Articles
পুজোর মুখে বড়সড় দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে, ২ জনের মৃত্যুর আশঙ্কা। আহত আরও ২।
হাওড়া, ২১ সেপ্টেম্বর:- পুজোর মুখে বড়সড় দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে, ২ জনের মৃত্যুর আশঙ্কা। আহত আরও ২। জানা গেছে, শুক্রবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। একটি পণ্যবোঝাই লরি ডিভাইডার টপকে ঢুকে পড়ে পাশের লেনে। ওই দুর্ঘটনায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। বেসরকারি সূত্রের খবর, মৃত ২ লরির চালক। এবং আহত আরও ২ জন। দুর্ঘটনার পর এদেরকে […]
সমস্ত কর্মচারীদের নিলে তবেই টোলপ্লাজা চলবে। কর্মীদের পাশে দাঁড়িয়ে মন্তব্য কল্যাণের।
হাওড়া, ২৯ জুন:- কর্মীদের ছাঁটাই করে কর্মী কমিয়ে টোলপ্লাজা কর্তৃপক্ষ কখনও চলতে পারবে না। সমস্ত কর্মচারীদের নিলে তবেই টোলপ্লাজা চলবে। নাহলে চলতে পারবে না। বালির নিবেদিতা সেতু টোলপ্লাজায় সাসপেন্ড হওয়া ১৩ জন কর্মীর পাশে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে বুধবার ওই মন্তব্য করেন হাওড়া জেলা সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডোমজুড় কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ। […]
আন্তর্জাতিক পুরস্কার গ্রহণের জন্য জার্মানি যেতে পারেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ সেপ্টেম্বর:- পর্যটনে শ্রেষ্ঠ সাংস্কৃতিক গন্তব্য হিসাবে এরাজ্যের পাওয়া আন্তর্জাতিক পুরস্কার গ্রহণের জন্য তিনি নিজে জার্মানি যেতে পারেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ উৎকর্ষ বাংলার অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, ওই পুরস্কার নিতে তিনি নিজে জার্মানির বার্লিন যেতে পারেন। তিনি বলেন, এটা একটা গর্বের ব্যাপার। তাই নিজেই তিনি বার্লিন গিয়ে […]











