কলকাতা, ২১ জুন:- পুজোর আগেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে রাজ্যে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। পুজোর পর আরও ৭ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলেও তিনি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন,উচ্চ প্রাথমিকে ১৪ হাজার এবং প্রাথমিকে সাড়ে ১০ হাজার শিক্ষককে নিয়োগ করা হবে। আদালতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা চলাতেই এত দিন নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। এবার দ্রুতগতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ করা হবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন লবি করে কোন লাভ হবে না। আজ বিকেলেই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইন্টারভিউয়ের তালিকাপ্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।
Related Articles
ডোমজুড়ে সোনার দোকানে চুরি। এলাকায় চাঞ্চল্য।
হাওড়া, ২ ডিসেম্বর:- হাওড়ার ডোমজুড় থানা এলাকার সাঁকারিদহে একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এর জেরে বৃহস্পতিবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, এদিন সকালে খবরের কাগজ বিক্রেতা কাগজ দিতে এসে দোকানের সাটার কাটা দেখতে পেয়ে স্থানীয়দের জানায়।পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। আনুমানিক লক্ষাধিক টাকার গয়না চুরি গিয়েছে বলে […]
মানুষকে স্বস্তি দিয়ে রাজ্যে করোনা সংক্রমন নিম্নমুখী।
কলকাতা, ৩ মে:- মানুষকে স্বস্তি দিয়ে গোটা দেশের সঙ্গে এরাজ্যেও করোনা সংক্রমনের নিম্নমুখী গতি অব্যাহত। তবে সংক্রমন সামান্য কিছুটা বেড়েছে বুধবার। যদিও এরাজ্যে তা কমতির দিকে। মঙ্গলবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৩২৫। বুধবার সেই সংখ্যা সামান্য বেড়ে দাঁড়ায় ৩৭২০-তে। এই নিয়ে বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৯ লক্ষে পৌঁছল। কেন্দ্রীয় স্বাস্থ্য […]
আইপিএল মিটতেই ইংরেজদের বিদেশ সফর, দলের একাধিক তারকাকে পাবে না ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক , ৬ নভেম্বর:- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে ইংল্যান্ড। ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআইয়ে মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ দিয়েই ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে। একই দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ দিয়ে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর শুরু।নিউল্যান্ডস ক্রিকেট মাঠে প্রথম টি ২০ মহারণ দিয়ে মর্গ্যানদের প্রোটিয়া সফরে ঢাকে […]








