কলকাতা, ২১ জুন:- বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আলিপুরদুয়ারের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। তাঁর সঙ্গে আলিপুরদুয়ারের আরো আট বিজেপি নেতা এবং বহু কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল ভবনে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্রাত্য বসু এবং মুকুল রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। গঙ্গাপ্রসাদ শর্মা অভিযোগ করেন বিজেপি জেলা নেতৃত্ব কে কোনরকম গুরুত্ব না দেওয়ার কারণেই তারা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।মুকুল রায় বলেন, গত লোকসভা নির্বাচনেও বিজেপি প্রথম যে আসন পেয়েছিল তা উত্তরবঙ্গ থেকে। রাজ্যে বিজেপির এটা শেষের শুরু বলে তিনি মন্তব্য করেন।
Related Articles
কলকাতার পর এবার বাড়ি হেলে পড়ার ঘটনা কোন্নগরের কানাইপুরে।
হুগলি, ২৮ জানুয়ারি:- হুগলি জেলার কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গঙ্গা নগর এলাকায় এবার পঞ্চায়েত প্রধানের ওয়ার্ডেই অপরিকল্পিত ভাবে পুকুর থেকে জল তুলে ফেলার কারণে বেশ কিছু বাড়িতে ফাটল ধরে হেলে পড়ার ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাচক্রে জানা যাচ্ছে,গঙ্গা নগর এলাকার পাম্প হাউসের কাছে একটি বড় পুকুর গত কয়েকদিন ধরেই পাম্প লাগিয়ে জল তুলে ফেলার […]
আমফান ঝড়ের রেশ না কাটতেই আবার হুগলি জেলাজুড়ে শুরু হলো ব্যাপক ঝড় বৃষ্টি।
হুগলি ,২৭ মে:- আমফান ঝড়ের তান্ডবের ছবি এখনো হুগলি জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভয়ানক আমফান ঝড়ের ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক।সেই ক্ষত এখনো দগদগে।এর মধ্যেই আবার বুধবার সন্ধ্যে হতেই শুরু হলো ব্যাপক ঝড়বৃষ্টি।হুগলি জেলার বিভিন্ন জায়গায় সন্ধের থেকেই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট।আমফান ঝড়ের আতঙ্ক কাটতে না কাটতেই আবার এই ব্যাপক ঝড় বৃষ্টি শুরু […]
মোদির “মন কি বাত” এর সম্প্রচার হাওড়াতেও
হাওড়া, ২৭ আগস্ট:- রবিবার সকালে হাওড়া সদর বিজেপির পক্ষ থেকে পঞ্চাননতলায় দলের সদর কার্য্যালয়ের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০৪তম “মন কি বাত” কার্যক্রমের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, হাওড়া সদরের জেলা সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য, হাওড়া সদরের সম্পাদক অজয় মান্না সহ জেলার নেতৃত্ব […]








