হাওড়া, ২০ জুন:- রাতের শহরে ছিনতাইয়ের চেষ্টা। টাকা না পেয়ে মারধর অ্যাম্বুলেন্স চালককে।হাওড়ায় রাতে রোগী আনতে যাওয়ার সময়ে ছিনতাইয়ের চেষ্টা ও নিগ্রহের অভিযোগ। সরকারি ১০২ অ্যাম্বুলেন্সের চালক ও তার সঙ্গীকে টাকা না পেয়ে মারধর। রাতের রাস্তায় নিগ্রহের শিকার অ্যাম্বুলেন্সের চালক ও তার সঙ্গী। টাকা ছিনতাইয়ের চেষ্টা। টাকাপয়সা না পেয়ে মারধর। হাওড়ার টিকিয়াপাড়া স্টেশনের কাছে ওই ঘটনা ঘটে শনিবার মধ্যরাতে। জানা গেছে, রোগী আনতে যাওয়ার সময়ে অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে যায়। চাকা বদলানোর সময়ে চালক ও তার সঙ্গীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে বাইক আরোহী দুই যুবক। টাকা না পেয়ে অ্যাম্বুলেন্সের চালককে মারধর করে তারা। চালকের মোবাইল ফোন ভেঙে দেওয়া ও অপর একটি ফোন ফেলে দেওয়ার অভিযোগ। হাওড়ার বাঁটরা থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত অ্যাম্বুলেন্স চালক।
Related Articles
রিষড়া মেলায় এবার মেলাপ্রেমি মানুষদের উৎসাহ বাড়াতে দর্শকদের জন্য থাকছে ক্যুইজ কনটেস্ট।
হুগলী,৯ জানুয়ারি:- ৩০ তম এই রিষড়া মেলায় এবার মেলাপ্রেমি মানুষদের উৎসাহ বাড়াতে এবারে বিশেষভাবে উদ্যোগী হয়েছে পোর্টাল নিউজ “খবর সোজাসাপটা”। সোজাসাপটার উদ্যোগে প্রতিদিনই দর্শকদের জন্য থাকছে ক্যুইজ কনটেস্ট। সোজাসাপ্টার মেলায় যাতায়াতকারী জনসাধারন ক্যুইজে অংশগ্রহন করে সোজাসাপটার প্রতিনিধি অর্নব বিশ্বাসের হাত থেকে জিতে নিচ্ছেন হাতে গরম পুরষ্কার। প্রতিদিনই থাকছে পুরস্কার।ব্যতিক্রম হলো না বুধবারের সন্ধ্যায়। মেলার মঞ্চ […]
কিছুটা কমে তিন হাজার ৫৮৩ জন মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন।
কলকাতা , ১২ অক্টোবর:- গত কয়েক দিন টানা ঊর্ধ্বমুখীর পর আজ কিছুটা কমে তিন হাজার ৫৮৩ জন মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেণ। রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৯৮ হাজার ৩৮৯ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৬২ হাজার ১০৩ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার ৮৭ দশমিক ৮৪ শতাংশ […]
চুষে খাওয়া ও লুটে খাওয়ার মধ্যে দিয়ে মাদার ডেয়ারী কে পিসি ভাইপোর ডেয়ারী করার মতলব নিয়েছে রাজ্য সরকার – সুজন চক্রবর্তী।
হুগলি,৩ মার্চ:- চুষে খাওয়া ও লুটে খাওয়ার মধ্যে দিয়ে মাদার ডেয়ারী কে পিসি ভাইপোর ডেয়ারী করার মতলব নিয়েছে রাজ্য সরকার।মঙ্গলবার ডানকুনিতে বাম ও কংগ্রেসের ডাকা যৌথ গণকনভেনশনে হাজির হয়ে রাজ্য সরকারের সমালোচনায় এভাবেই মুখর হলেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। তিনি বলেন,মাদার ডেয়ারী বামফ্রন্টের আমলে তৈরি হওয়া একটি লাভজনক দুগ্ধ উৎপাদক সংস্থা। তিরিশ লক্ষ টাকার স্থায়ী […]








