হাওড়া, ২০ জুন:- হাওড়ার সালকিয়ার নন্দীবাগান এলাকায় শনিবার রাতে একটি গেঞ্জির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর নেই। দমকল সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ চারতলা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। সেখানে হোসিয়ারি সামগ্রী মজুত ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। দমকল দ্রুত ঘটনাস্থলে আসে। ২টি ইঞ্জিন আনা হয়। রাত ১২টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। আগুনে ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
Related Articles
আগামিকাল ফের আইসিসির হাইভোল্টেজ বৈঠক, আইপিএল এর ভবিষ্যত নিয়ে আলোচনা।
স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- বৃহস্পতিবার ফের জরুরি বৈঠক আইসিসির। টি-২০ ক্রিকেট বিশ্বকাপের পাশাপাশি আইপিএলের ভবিষ্যৎ কী তাও লক্ষ্মীবারে জানা যেতে পারে। বিশ্বকাপ স্থগিত হলে ২০২০ সালে আইপিএলে হওয়ার আশা রয়েছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসির সদস্য দেশগুলি বৈঠক করবে। সেই সঙ্গে এই বৈঠকে আইসিসি’র পরবর্তী চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে। ইতিমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া […]
মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রীর বিক্রি ঠেকাতে কোচবিহার ভাবনীগঞ্জ বাজারে অভিযান প্রশাসনের ।
কোচবিহার , ২৬ সেপ্টেম্বর:- একদিকে যেমন মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী, খোলা মশলাপাতি বিক্রি হচ্ছে, তেমনি বেআইনি প্ল্যাস্টিক ও থার্মোকল মজুত হয়ে রয়েছে। এমন অভিযোগ পেয়ে শনিবার কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারে অভিযানে নামলেন সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। ওই অভিযানে সদর মহকুমা শাসকের বিশেষ টিম ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তর ও পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর বিশ্বজিৎ রায়। […]
“ভাঙা পায়ে গোলের বন্যা। নবান্নে ফের অগ্নিকন্যা”।
সুমনা রায় , ২ মে:- সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের পাশাপাশি হুগলি জেলায় বিপুল আসনে জয়লাভ করল তৃণমূল। সারা রাজ্যের পাশাপাশি হুগলি জেলা জুড়ে প্রবল গেরুয়া ঝড় উঠলেও শেষমেশ নিজেদের আসন ধরে রাখতে সক্ষম হল তৃণমূল। রবিবার হুগলি জেলায় বিধানসভা ভোটের ফল প্রকাশ হতেই আরামবাগ মহকুমায় গেরুয়া ঝড় উঠল। আর সবুজ ঝড়ে ভাসল শ্রীরামপুর, […]






