হাওড়া, ১৯ জুন:- এক বাড়ির ছাদ থেকে আরেক বাড়ির ছাদে হনুমান লাফ দিতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচিল। আর সেই পাঁচিল চাপা পড়ে মারা গেলেন ষাটোর্ধ এক মহিলা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বালির হাজরা পাড়া এলাকায়। গত দু’দিনের অতিভারী বৃষ্টিতে এমনিতেই বাড়িটি কমজোরি হয়ে পড়েছিল। আর তার উপর হনুমান এসে ছাদে লাফ দিতেই ভেঙে পড়ে যায় ছাদের একাংশ। আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ষাটোর্ধ্ব ওই মহিলার। ভদ্রমহিলার মৃত্যুতে শোকস্তব্ধ বালির হাওড়ার হাজরাপাড়া। বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে মহিলাকে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, জীর্ণ বাড়ির নীচে দাঁড়িয়ে ছিলেন আরতি দাস নামের ওই মহিলা। শুক্রবার ওই ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের চোখের সামনেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। ঘটনায় শোকস্তব্ধ বালির হাজরা পাড়া।
Related Articles
ভোটারদের আশ্বস্ত করতে সেন্ট্রাল ফোর্সের রুটমার্চ হাওড়ায়।
হাওড়া, ২ জুলাই:- “আমি…….থানার বড়বাবু। আপনারা যাকে মনে করবেন তাকেই ভোট দেবেন। নির্ভয়ে ভোট দেবেন।” রবিবার হাওড়ার বাগনানের বিভিন্ন জায়গায় রুটমার্চ করে এভাবেই সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দিতে আশ্বস্ত করেন বাগনান থানার ওসি। পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই বিরোধীদের তরফ থেকে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে। কোথাও কোথাও বাইক বাহিনী এসে শাসানি দিচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। […]
জঙ্গলমহলের জেলাগুলিতে ভোটের সময় হাতির হানা থেকে ভোটারদের রক্ষা করতে উদ্যোগী কমিশন।
কলকাতা, ৩০ এপ্রিল:- জঙ্গলমহলের জেলাগুলিতে ভোটের সময় হাতির হানা থেকে সাধারণ ভোটারদের রক্ষা করতে নির্বাচন কমিশন ও রাজ্য বন দফতর বিশেষ ভাবে উদ্যোগী হচ্ছে। এধরণের প্রতিটি বুথে সশস্ত্র বনকর্মীদের মোতায়েন করা হবে। ভোট গ্রহণ কেন্দ্রের চার-পাঁচ কিলোমিটারের মধ্যে হাতির আনাগোণার ওপর কড়া নজরদারি চালানো হবে। নির্ধারিত সীমার মধ্যে কোন বুনো হাতি বা হাতির পাল চলে […]
কেন্দ্রের অশ্রুত প্রকল্পে বাংলার সেরা ১১ পৌরসভার মধ্যে অন্যতম চাঁপদানি।
প্রদীপ বসু, ২৪ ফেব্রুয়ারি:- মোদি সরকারের অস্রুত প্রকল্পে শ্রেষ্ঠ হল বাংলার ১১ টি পৌরসভা। রাজ্যে কেন্দ্রের সহায়তাপ্রাপ্ত প্রকল্পের প্রশ্ন তুলেছিল মোদি সরকার। এবার সেই মোদি সরকার বাংলার ১১ টি পৌরসভাকে পুরষ্কৃত করতে চলেছে। এর মধ্যে দুটি পৌরসভা হুগলির। উত্তরপাড়া এবং চাপদানি। নিকাশি, পানীয় জল সরবরাহ সহ একাধিক প্রকল্পে ভালো কাজ করার জন্য আগামী ৫ মার্চ […]









