হাওড়া, ১৮ জুন:- শুক্রবার দুপুরে হাওড়ার বাঁধাঘাটে এক বছর চল্লিশের মহিলা আচমকাই গঙ্গায় ঝাঁপ দেন। খবর পেয়ে সেসময় ঘাটে উপস্থিত মানুষজন তাঁকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। এরপর মালিপাঁচঘড়া থানার পুলিশ ওই মহিলাকে হাসপাতালে চিকিৎসা করিয়ে তাঁর পরিবারের হাতে তুলে দেন। মহিলা প্রাণে রক্ষা পান। তবে কী কারণে তিনি গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন তা এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিন দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে। ওই মহিলা আচমকাই গঙ্গার ঘাটে এসে ঝাঁপ দেন বলে জানা যায়। তবে তাকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে।
Related Articles
করোনা সঙ্কটে বিধানসভা নির্বাচনের গণণা পর্ব নিয়ে তৈরি হয়েছে একাধিক জটিলতা।
কলকাতা , ৩০ এপ্রিল:- রাজ্যে বিধানসভা নির্বাচনের আট দফার দীর্ঘ ভোট পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার ভোট গণণা ও ফল ঘোষণার পালা। ভোটদাতাদের রায় ইভিএম বন্দি অবস্থায় এখন কড়া নিরাপত্তায় স্ট্রংরুম গুলিতে সংরক্ষিত রয়েছে। প্রতিটি স্ট্রংরুমে ২৪ ঘণ্টা পাহারার জন্য এক প্লাটুন করে আধাসেনা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে রবিবার রাজ্যের ২৩৪ টি বিধানসভা আসনের […]
এবার উচ্ছেদের বিরুদ্ধে অস্ত্র হাতে প্রতিবাদ তৃণমূল বিধায়কের।
হুগলি, ২০ মে:- রেলের জায়গায় দোকান উচ্ছেদের বিরুদ্ধে অস্ত্র হাতে প্রতিবাদ তৃণমূল বিধায়কের। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলীর ব্যান্ডেলের। ব্যান্ডেল স্টেশন লাগোয়া কয়েকশো দোকান উচ্ছেদের নোটিশ দিয়েছে ভারতীয় রেল। যার বিরুদ্ধে সরব হয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। গতকাল থেকে তিনি দোকানদার সহ তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে। বৃহস্পতিবার থেকেই সেই আন্দোলন শুরু হয়েছে। প্রথমদিন ঝাঁটা […]
কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যের পরিযায়ী শ্রমিকদের খোঁজ খবর নিচ্ছে রাজ্য।
কলকাতা, ১২ জুন:- কুয়েতে অগ্নিকান্ডের ঘটনায় রাজ্য সরকার কর্মসূত্রে সেখানে থাকা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের খোঁজখবর নেওয়ার কাজ শুরু করেছে। এই ঘটনার পরে ইতিমধ্যেই মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা কে দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডলে জানিয়েছেন। এই বিষয়ে সব ধরনের […]








