কলকাতা, ১৮ জুন:- রাজ্যে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সপ্তাহে তার প্রস্তাবিত উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই সময় তিনি সেখানকার দলীয় বিধায়ক, জনপ্রতিনিধি এবং সাংসদদের ত্রাণ নিয়ে মানুষের কাছে থাকার পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর। উল্লেখ্য আগামী সোমবার থেকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের কর্মসূচি ছিল। এই সফরে তার পাঁচ জেলার প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক ছাড়াও কয়েকটি রাজনৈতিক কর্মসূচি ছিল বলে জানা গিয়েছে।
Related Articles
শ্রীরামপুরে ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা।
হুগলি, ১৫ মে:- শ্রীরামপুরে ১৯ নম্বর ওয়ার্ডের শশীভূষণ ঘোষ থার্ড বাই লেনের এক প্রাক্তন রেলের কনট্রাক্টর এর বাড়িতে আয়কর হানা। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকালে দুটি গাড়ি করে ৭ জন আয়কর আধিকারিক থানা দেয় এই প্রাক্তন রেল কর্মীর বাড়িতে। সুত্র মারফত খবর ওই ব্যক্তির নাম প্রদীপ গুহ (বয়স ৬০)। বাড়িতে উনার স্ত্রীকে নিয়ে একাই […]
জনবহুল এলাকায় চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৯ লক্ষ টাকা ছিনতাই। বাঁকড়ায় চাঞ্চল্য।
হাওড়া, ২৩ আগস্ট:- ওয়াইন শপের টাকা ব্যাঙ্কে জমা দিতে যাওয়ার পথে রাস্তাতেই চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে সেই টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটল। সোমবার বেলা ১১টা নাগাদ হাওড়ার বাঁকড়ার সলপ মোড়ের কাছে ওই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাগে ছিল প্রায় দশ লক্ষ টাকা। রাস্তায় ধস্তাধস্তির সময় একটি এক লক্ষ টাকার নোটের বান্ডিল পড়ে যায়। […]
ভারী বৃষ্টিতে শহরের জলমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখতে পুর-প্রশাসক।
হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- নিম্নচাপের বৃষ্টিতে হাওড়া শহরের জলমগ্ন পরিস্থিতি সরজমিন করতে বৃহস্পতিবার সকালে হাওড়ার বেশ কিছু এলাকায় পরিদর্শনে যান পুর প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী। তিনি এদিন বেলগাছিয়া, কে রোড, পঞ্চাননতলা, টিকিয়াপাড়া সহ বেশ কিছু এলাকা ঘুরে দেখেন পরে তিনি সাংবাদিকদের বলেন গত বছর বা তার আগের বছর ভারী বৃষ্টিতে যেভাবে জল জমেছিল এবারে তেমন কোনও […]








