হুগলি , ১৭ জুন:- রিষড়া বাস্তুহারা বাজারকে হটস্পট জোন হিসাবে ঘোষনা করেছে হুগলী জেলা প্রশাসন। এরফলে এই বাজার খোলা থাকলেও আপাতত এখানে করোনা বিধি আরও কড়া বেড়াজালের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যে এলাকা থেকে করোনা ছড়ানোর আশঙ্কা তুলনামূলক বেশী, মূলতঃ সেইসমস্ত এলাকাগুলি হটস্পট জোন হিসাবে গন্য হয়। বৃহস্পতিবার এই বাজারে সাধারন মানুষকে সচেতন করতে পথে নামলো রিষড়া থানা ও পৌরসভা। সঙ্গে ছিলো রিষড়া কোভিড ক্লাব ( গ্রীন ভলান্টিয়ার ) ও কোভিড কেয়ার। এখানে সাধারন মানুষকে হটস্পট জোনের বিধিনিষেধ সম্পর্কে অবগত করানোর পাশাপাশি মাস্কহীন মানুষদের মাস্ক বিলি ও শারিরীক দূরত্ব বিধি পালন করতে বলা হয়। রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাসেল পারভেজ খান, রিষড়া কোভিড ক্লাবের কর্ণধার সমীরণ বসু রিষড়া পৌরসভার নোডাল অফিসার অসিতাভ গাঙ্গুলী, সুপ্রিয় মুখার্জী সহ পৌরসভার সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related Articles
স্পর্শকাতর বুথ গুলিতে একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
কলকাতা , ১৮ মার্চ:- আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় বাহিনীকে যথাযথ ভাবে ব্যবহার করতে হবে বলে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল শর্মা আজ নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং ডিজি পি নির্জনয়ণ এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি কেন্দ্রীয় বাহিনীকে কোথাও নিষ্ক্রিয় […]
কৃষ্ণনগর স্টেশনে আসছে পরিযায়ী শ্রমিকদের ৪ টি ট্রেন , সতর্কতার কাজ চলছে পুরোদমে।
নদীয়া,১৭ মে:- মুর্শিদাবাদ ও মালদহের বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক নিয়ে আসা ট্রেনগুলি ১৮ ই মে থেকে বিভিন্ন তারিখে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছবে। আগামীকাল উত্তরাখণ্ড থেকে প্রথম ট্রেনটি ১৮ মে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছাবে। কেরালা থেকে পরের ৩টি ট্রেন ২০ মে, ২৫ মে এবং ১জুন পৌঁছে যাবে। এই ট্রেনগুলি নদীয়া, মুর্শিদাবাদ ও মালদার পরিযায়ী শ্রমিকরা রয়েছেন । […]
ত্রিনিদাদের জাতীয় দলের ফুটবলার ব্যাঙ্গালোর ইউনাইটেডে।
স্পোর্টস ডেস্ক , ৮ সেপ্টেম্বর:- ব্যাঙ্গালোর ইউনাইটেড সম্প্রতি চার্চিল ব্রাদার্স থেকে ক্যারিবিয়ান ডিফেন্ডার রবার্ট প্রিমাস-কে সই করিয়েছে। উইলিস প্লাজার দেশের এই ডিফেন্ডার গত মরশুমে গোয়ার ক্লাবটির হয়ে আই লিগে দশটি ম্যাচ খেলে দুই গোল করেছিলেন। বছর ২৯-এর এই ফুটবলারটির ত্রিনিদাদ এন্ড টোবাগো, মার্কিন যুক্তরাষ্ট্র, কাজাকিস্তান এবং বেলারুশে ক্লাব ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে। ত্রিনিদাদ এন্ড টোবাগোর […]






