রাত থেকে একটানা অতিভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা। এর জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নিচু এলাকা জলে ডুবে রয়েছে। পুরনিগম এলাকার অধিকাংশ ওয়ার্ডে জল জমেছে। বুধবার দিনভর দফায় দফায় বৃষ্টির পর সারারাত অতিভারী বৃষ্টি হয়। টানা ভারী বৃষ্টির জেরে হাওড়া শহর জলমগ্ন হয়ে পড়ে। হাওড়ার পঞ্চাননতলা, বেলিলিয়াস রোড, বেনারস রোড, ইস্ট ওয়েস্ট বাইপাস, টিকিয়াপাড়া, লিলুয়া ভূতবাগান, পেয়ারাবাগান, কোনা, জিটি রোড জলমগ্ন হয়। এছাড়াও বেনারস রোডের কামিনী স্কুল লেন, ঘোষপাড়া, মহীনাথপাড়া, অক্ষয় চ্যাটার্জ্জী লেন, ৬ ও ৭ নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা, তিনকড়ি নাথ লেন, সীতানাথ বোস লেন সহ ১০ নং ওয়ার্ড এদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়।হাওড়া পুরসভা সূত্রের খবর, জমা জল সরাতে পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা চলছে।
Related Articles
বাঙালিদের আধিপত্য থাকুক বাংলায়। স্লোগান তুলে হাওড়া স্টেশনের কাছে বিক্ষোভ ‘বাংলা পক্ষে’র।
হাওড়া, ১৪ মে:- হাওড়া স্টেশনের সামনে বিক্ষোভ ‘বাংলা পক্ষ’ সংগঠনের। শনিবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের সামনে কয়েকশো সদস্য জমায়েত হন। তাঁরা জয় বাংলা স্লোগান তোলেন। স্টেশনের বাইরে তাঁরা বিক্ষিভ দেখান। তাঁদের বক্তব্য, বাংলায় ৮৬ শতাংশই বাঙালি। সেখানে বাঙালিদেরই আধিপত্য থাকবে। বহিরাগত হিন্দিভাষীরা রাজ্যে জায়গা দখল করেছে তা তাঁরা মেনে নেবেননা। তাঁরা […]
পাড়ায় পাড়ায় যাবে সব্জি ভেন্ডার , নিয়মের উল্টো পথে ভিড় করেই চলছে সব্জি বিক্রি।
হুগলি,২৭ এপ্রিল:- বর্তমান করোনা পরিস্থিতি মাথায় রেখে শ্রীরামপুরকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করে জেলা প্রশাসন, তার সেত মত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় প্রশাসন।বাজার গুলিতে ভিড় এড়াতে এর মধ্যেই শ্রীরামপুরের সমস্ত সব্জি বাজার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।এর বিকল্প হিসেবে ঠিক করা হয় ওয়ার্ড ভিত্তিক সব্জি ভেন্ডার নিয়োগ করা হবে, এই ভেন্ডাররাই ঠেলা […]
‘যশ’এর মোকাবিলায় নবান্নে বৈঠক ।
কলকাতা, ১৯ মে:- গত বছরের আম্ফান বিপর্যয়ের স্মৃতি উস্কে দিয়ে ফের রাজ্যের আকাশে ফে্র বিপর্যয়ের ভ্রূকুটি। বঙ্গোপসাগরের বুকে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা, নিলেও তার গতিপথ কী হবে নিয়ে এখনও নিশ্চিত কোন ঘোষণা করেনি আবহাওয়া দপ্তর। কিন্তু আম্ফানের ও টাওটের অভিজ্ঞতা কে সামনে রেখে ঘূর্ণিঝড় ‘যশ’ নিয়ে আগাম সতর্ক হগল নবান্ন। সম্ভাব্য বিপর্যয়ের মোকাবিলায় […]







