কলকাতা , ১৬ জুন:- বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর। থিয়েটারে তাঁর অভিনয় জীবন শুরু। সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে তাঁর অভিনয় দর্শক চিরদিন মনে রাখবেন। স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ধর্মযুদ্ধ, বেলাশেষে, বরফ ইত্যাদি। তিনি সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, ওয়েস্ট বেঙ্গল থিয়েটার জার্নালিস্টস’ অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল। আমি স্বাতীলেখা সেনগুপ্তের স্বামী রুদ্রপ্রসাদ ও কন্যা সোহিনী সেনগুপ্তসহ তাঁর অগণিত অনুরাগী ও আত্মীয়স্বজনকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
Related Articles
হাওড়ায় লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত, প্রাণে রক্ষা যাত্রীদের।
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- হাওড়ার মাজুতে লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত। হতাহতের খবর নেই। প্রাণে রক্ষা যাত্রীদের। বৃহস্পতিবার বেলা ১২-৫০ মিনিট নাগাদ দক্ষিণ পূর্ব রেলের আমতা শাখার মাজু স্টেশন থেকে এক কিলোমিটার দূরে মাজু প্যাসেঞ্জার হল্টে আপ আমতা লোকালের তিনটি বগি লাইনচ্যুত হয়।এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে দাবি করা হয়েছে। […]
ইন্দো-ফ্রান্স যৌথ উদ্যোগ, হাল ফিরতে চলেছে চন্দননগরের ঐতিহাসিক রেজিষ্ট্রার ভবনের!
সুদীপ দাস, ১৭ ফেব্রুয়ারি:- ইন্দো-ফ্রান্স যৌথ উদ্যোগে চন্দননগরের ঐতিহাসিজ রেজিস্ট্রি ভবনের পুনঃনির্মান হতে চলেছে। শুক্রবার সেই ভবন পরিদর্শনে এলেন ভারতে অবস্থিত ফ্রান্স দূতাবাসের এক প্রতিনিধি দল। দলে ছিলেন দিল্লীর ফ্রান্স দূতাবাসের ইন্দো-ফ্রান্স সংস্কৃতি বিভাগের আধিকারিক এমানুয়েল লেবরান ড্যামিয়েনস, কোলকাতার ফরাসী কনস্যুল জেনারেল দিদিয়ের তালপেইন সহ মোট আটজনের প্রতিনিধি দল। ৮ জনের এই দলে ছিলেন ফরাসী […]
বন্ধ কারখানার ভবিষ্যত যাই হোক না কেনো , রাজনৈতিক প্রধানদের লড়াইয়ে জমজমাট সাহাগঞ্জের ডানলপ।
সুদীপ দাস , ২৪ ফেব্রুয়ারি:- বন্ধ কারখানার ভবিষ্যত যাই হোক না কেনো, রাজনৈতিক প্রধানদের লড়াইয়ে জমজমাট সাহাগঞ্জের ডানলপ। ৪৮ ঘন্টার ব্যাবধানে ডানলপ ময়দানে দেশ ও রাজ্যের দুই প্রশাসনিক প্রধান। যা নিয়ে ডানলপের মৃতপ্রায় টাউনশিপ আবারও কিছুটা অক্সিজেন পেয়েছে। ডানলপের চিমনি দিয়ে ধোঁয়া বেরনো বহুদিন আগেই বন্ধ হলেও অনবরত সরকারী আধিকারিক সহ সাধারনের আনাগোনায় ডানলপ ময়দান […]








