কলকাতা , ১৬ জুন:- এদিকে মুখ্যমন্ত্রীকে দেওয়া তার চিঠি প্রকাশ্যে নিয়ে আসায় রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর রাজ্যপালের কড়া সমালোচনা করেছে। পাশাপাশি রাজ্যপাল চিঠিতে আইন শৃঙ্খলা ও ভোট পরবর্তী হিংসা নিয়ে যে মন্তব্য করেছেন তার সঙ্গে বাস্তবের কোন মিল নেই বলে দাবি করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে টুইট করে রাজ্যপালের অভিযোগের জবাব দিয়ে জানানো হয় রাজ্যে যে সময় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে সেই সময় আইন-শৃংখলার ভার নির্বাচন কমিশনের হাতে ছিল। কিন্তু রাজ্যের মন্ত্রীসভা দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। অশান্তি রুখতে কঠোর পদক্ষেপ করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর বলে টুইট এ জানানো হয়েছে
Related Articles
বেসরকারি হসপিটালগুলিকে শয্যা বাড়ানোর নির্দেশ দিলো রাজ্য সরকার।
কলকাতা , ২০ এপ্রিল:-রাজ্য জুড়ে মাত্রা ছাড়া করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে বেসরকারি হাসপাতাল গুলিকে সজ্জা সংখ্যা আরো বাড়ানোর নির্দেশ দিল রাজ্য সরকার। সোমবার সন্ধ্যায় বেসরকারী হাসপাতাল কতৃপক্ষের সঙ্গে ফের বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপধ্যায়, স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান। হাসপাতালগুলিতে পার্কিং লট এবং লবি তে ও কভিদ রোগীর চিকিৎসার বাব্যস্থ রাখতে হবে। জরুরী অস্ত্রপ্রচার ছাড়া এখন সব […]
লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের জন্য ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে এসে দেরির কারণে হয়রানির অভিযোগ। ব্যাঙ্কের সামনেই রাস্তা অবরোধ মহিলাদের।
হাওড়া , ১২ আগস্ট:- মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীভাণ্ডারের জন্য ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে এসে দেরির কারণে হয়রানির অভিযোগে হাওড়ার কোনা বাগপাড়ায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনেই রাস্তা অবরোধ করলেন মহিলারা। কোনা বাগপাড়া বেনারস রোড অবরোধ করেন স্থানীয় মহিলারা। অভিযোগ, অ্যাকাউন্ট করার জন্য কোনা শাখার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গত কয়েকদিন ধরেই তাঁরা লাইন দিচ্ছেন। অল্প কয়েকজন করে […]
বাইক দুর্ঘটনায় প্রাণ গেল তরতাজা যুবকের।
হুগলি, ১৩ জানুয়ারি:- বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ২৫ বছরের তরতাজা যুবকের। ঘটনাটি চুঁচুড়া চকবাজারের পাংখাটুলি এলাকার। জানা যাচ্ছে ১২ তারিখ রাত সাড়ে ১১ টা নাগাদ চকবাজার পাংখাটুলি মোড়ের পাশে একটি স্কুটি গাড়ি নিয়ে রাস্তার ধারে সজরে ধাক্কা মারে বছর ২৪ এর যুবক রোশান জ্যাকব নেডিয়ামথেট। জানা যাচ্ছে যুবক কেওটার বাসিন্দা। মাথায় হেলমেট থাকলেও প্রাণে রক্ষা […]







