কলকাতা, ১৫ জুন:- রাজ্য সরকার চলতি শিক্ষাবর্ষে সরকার এবং সরকার পশিত সব উচ্চ মাধ্যমিক স্কুলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের পাঠ্য বই এবং খাতা বিলি করার নির্দেশ দিয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই সব জেলা বিদ্যালয় পরিদর্শক এর কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। আগামী পয়লা জুলাই এর মধ্যে ছাত্র-ছাত্রীদের হাতে সংশ্লিষ্ট শ্রেণীর বই ও খাতা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে আগামী বছর যে সমস্ত ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবেন তাদের বিস্তারিত তথ্য আগামী ৩০ জুনের মধ্যে বাংলা শিক্ষা পোর্টালে নথিভুক্ত করার কথা বলা হয়েছে।
Related Articles
নেত্রীর নির্দেশে কামারহাটির শিশুদের পাশে দাঁড়ালেন সীমা।
নিজস্ব সংবাদদাতা, ১ জুলাই:- করোনা আতঙ্কে যখন স্তব্ধ গোটা বাংলা ঘরে না থেকে সাহসিকতার সাথে রাস্তায় নেমে মানুষের পাশে থেকেছেন কামারহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের লড়াকু নেত্রী সীমা দাস। সর্বদাই পাশে পেয়েছেন তৃনমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে। কখনো চাল,ডাল, কখনো বা কমিউনিটি কিচেনের মাধ্যমে রান্না করা খাওয়ার পৌঁছে দিয়েছেন সাধারণ মানুষের […]
শচীনকে আউট দেওয়ার সিদ্ধান্ত অনেকবার ভুল ছিল, বলছেন বাকনর।
স্পোর্টস ডেস্ক , ২২ জুন:- আম্পায়ার হিসাবে নিজের বিচক্ষণতার জন্য জনপ্রিয় হয়ে উঠেছিলেন স্টিভ বাকনর। তিনি কিন্তু অবসরের ১১ বছর বাদে স্বীকার করে নিলেন সচিন তেন্ডুলকারকে তিনি বেশ কয়েকবার ভুল আউট দিয়েছেন। বার্বাডোজে একটি রেডিও চ্যাট শোতে অংশগ্রহণ করেছিলেন স্টিভ বাকনর। ম্যাসন এন্ড গেস্ট নামের সেই চ্যাট শোতে এসে বাকনর বলেছেন, ”আমার যতদূর মনে পড়ে […]
পরিবহন সঙ্কটের জেরে বাজারে অমিল নিত্য প্রয়োজনীয় ওষুধ , আতঙ্কিত ক্রেতারা।
হুগলি ,২৯ মার্চ:- করোনা ভাইরাসের মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য একযোগে লকডাউন চালু করেছে দেশে ও রাজ্যে। এরমধ্যে অত্যাবশ্যক পণ্য হিসেবে দুধ ও জীবনদায়ী ওষুধ কে বাদ দিলেও পরিবহন সঙ্কটের জেরে বাজারে অমিল সুগার , প্রেসার ও থাইরয়েডের মতো নিত্য প্রয়োজনীয় ওষুধ। রবিবার লকডাউনের ষষ্ঠ দিনে ওষুধের জোগান নিয়ে আশঙ্কিত হয়ে পড়েছেন ওষুধ বিক্রেতারা। তাদের কথায় […]






