হাওড়া, ১৫ জুন:- এতদিন গদ্দার, মীরজাফর, বেইমান আখ্যা দিয়ে কারও নাম না করে দলবদলুদের বিরুদ্ধে পোস্টার পড়েছিল হাওড়ার শলপ, বাঁকড়া সহ বিভিন্ন এলাকায়। এবার সরাসরি রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়ল বালির নিশ্চিন্দায়। গত দু’দিন ডোমজুড় বিধানসভা কেন্দ্রে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিক্ষোভ, অবরোধ, কুশপুতুল দাহ এবং বিভিন্ন জায়গায় পোস্টার দেখা গিয়েছিল। মঙ্গলবার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিশিন্দার বিভিন্ন এলাকায় বিশেষ করে রাজচন্দ্রপুর রেলওয়ে স্টেশন, রামচন্দ্রপুর বাজার, নিশ্চিন্দা থানার সামনে বালি হল্ট, বেলুড় স্টেশন, ষষ্ঠীতলা মোড়, ঘোষপাড়া বাজার, বামনডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পোস্টার দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পোস্টারে লেখা, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় যে বিশ্বাসঘাতকতা করেছেন এরপর তাঁর এই বাংলায় আর ঠাঁই নাই। মীরজাফর গদ্দার বেইমান রাজীব বন্দ্যোপাধ্যায়ের ডোমজুড়ে ঠাঁই নাই। ১০ বছর দলের হয়ে খেয়ে সেই দলের কর্মীদের মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানো রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে নেওয়া চলবে না।
Related Articles
হাজারো প্রকল্পে আটকেছে ডিএ, ভরা বিধানসভায় কার্যত মেনে নিলেন কৃষিমন্ত্রী।
কলকাতা, ৫ নভেম্বর:- সময় হলেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী কখনো বলেননি ডিএ দেওয়া হবে না। ডিএ মামলায় একদিকে রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, তখন এই কথা বলেছেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শনিবার বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শোভনদেব বলেন, ‘ডিএ দেবেন না এ কথা মুখ্যমন্ত্রী […]
অকাল বৃষ্টিতে আলু চাষের জমি জলের তলায়,ক্ষতির আশঙ্কায় হুগলির আলু চাষীরা।
হুগলি, ৮ ডিসেম্বর:- হুগলিতে এখন ভরা রবি মরসুম।আর এখন মাঠে মাঠে আলু চাষের সময়। হুগলি জেলায় এবার ৯১ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষমাত্রা নেওয়া হয়েছে। তার পঞ্চাশ শতাংশ জমিতে আলু বসানো হয়েছে গেছে। খরিফের ধান তুলে আলু বসানোর কাজ চলছে সিঙ্গুর, হরিপাল, পোলবা-দাদপুর, পান্ডুয়া, ধনিয়াখালী সহ বিভিন্ন ব্লকে। ডিসেম্বরে যখন ঠান্ডা পরতে শুরু হয় […]
গ্রামের বাসিন্দাদের অবস্থা দেখতে হাজির হন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম।
মালদা,২৮ জানুয়ারি:- মালদা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে কালিয়াচক ব্লকের আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মিলিক সুলতানপুর গ্রাম যেন বিএসএফের তৈরি করা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়েছে। এমনই অভিযোগ ওই গ্রামের বাসিন্দাদের। মঙ্গলবার মিলিক সুলতানপুর গ্রামের বাসিন্দাদের অবস্থা দেখতে হাজির হন সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম সহ মালদা জেলা বাম ফ্রন্টের নেতারা। বিএসএফের […]








