কলকাতা, ১৪ জুন:- রাজ্যে করোনা সংক্রমনের সংখ্যা ক্রমশ কমতে থাকলেও যেসব জেলায় তা ঊর্ধ্বমুখী সংক্রমণ রুখতে রাজ্য সরকার সেইসব জেলা প্রশাসনকে আরও কড়া হওয়ার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সংক্রমনের উর্ধ্বে থাকা নদিয়া, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলার মত দশটি জেলার জেলাশাসক এবং জেলা স্বাস্থ্য আধিকারিক এর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই তিনি যে সব জেলায় দৈনিক সংক্রমণ দুশোর বেশি হচ্ছে সেখানে সংক্রমণ রুখতে প্রয়োজনে কনটেইনমেন্ট জোন তৈরি করার নির্দেশ দেন। সাত, আটটি জেলায় আগামী কয়েকদিনের মধ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। কড়া বিধি-নিষেধ জারি করায় রাজ্যে দৈনিক সংক্রমনের হার বাইশ শতাংশ থেকে কমে ছয় শতাংশ হয়েছে বলেও মুখ্যমন্ত্রী দাবি করেন।
Related Articles
রীতি মেনেই বেলুড় মঠে সরস্বতীর আরাধনা। তবে এদিন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে।
হাওড়া , ১৬ ফেব্রুয়ারি:- রীতি মেনেই বেলুড় মঠে হচ্ছে বাগদেবী সরস্বতীর আরাধনা। তবে এদিন মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। প্রতি বছরের মতো এই বছরেও ভক্তি-শ্রদ্ধার সঙ্গে মূল মন্দিরে পালিত হচ্ছে দেবী সরস্বতীর আরাধনা।বেলুড় মঠে চিরাচরিত রীতি মেনেই এদিন পূজার্চনা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি থেকে মঠ খুললেও ভিড় এড়াতে এদিন বাগদেবীর আরাধনায় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে […]
পান্ডুয়ায় এটিএম লুটের চেষ্টা! উদ্ধার গাড়ি,গ্যাস কার্টার তদন্তে পুলিশ।
হুগলি,২৭ মে:- কুলটি মোর এলাকার জিটি রোড হাটতলায় একটি রাষ্ট্রায়ত্তক ব্যাংকের এটিএম-এ গতকাল গভীর রাতে লুটের চেষ্টা করে দুষ্কৃতিরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত দুটো নাগাদ এক দুষ্কৃতি মাথায় টুপি পরে মুখ ঢেকে এটিএম এ ঢোকে।প্লাস দিয়ে এটিএম এর ভিতরে থাকা সিসি ক্যামেরা বন্ধ করে। যে জমিতে এটিএম কিয়স্ক ভাড়া দেওয়া তার মালিক শুভজিৎ পাল […]
স্বামী বিবেকানন্দের জন্মদিবসে হাওড়ায় যুব সংহতি পদযাত্রা করল তৃণমূল।
হাওড়া,১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মদিবসকে সামনে রেখে রবিবার ১২ জানুয়ারি হাওড়ায় যুব সংহতি পদযাত্রা করল তৃণমূল। এদিন বিকেলে মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ওই সংহতি পদযাত্রার আয়োজন করা হয়। বর্ণাঢ্য ওই পদযাত্রায় ছিল সুসজ্জিত বিভিন্ন ট্যাবলো। এই পদযাত্রার সূচনা করে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, “আজকে সারা দেশে শ্রদ্ধার […]









