হাওড়া , ১৩ জুন:- হাওড়ার ডোমজুড় থানা এলাকার ভারত গ্যাস সংস্থার আলোলিকা গ্যাস সার্ভিসের গোডাউন থেকে চুরি হয়ে গেল বেশ কিছু সিলিন্ডার। শনিবার গভীর রাতে ওই চুরির ঘটনা ঘটে বলে অনুমান করা হচ্ছে। সংস্থার দাবি, সেখানে সিসিটিভি থাকলেও গোডাউনের পিছনের দিকের ফাঁকা অংশ, যেখান থেকে চুরি হয় সেখানকার কোনও সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তবে, ডোমজুড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গ্যাস সার্ভিস সংস্থার তরফে সৌম্যদীপ্ত পাল বলেন, শনিবার রাত ১২টার পর আমাদের গোডাউনের পিছনের সাইড থেকে প্রায় ৫০ টি সিলিন্ডার চুরি যায়। আজ রবিবার সকালে এসে বিষয়টি জানতে পারি। ডোমজুড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি থাকলেও চুরির ফুটেজ পাওয়া যায়নি। ৬ – ৭ বছর আগেও একবার এখান থেকে চুরি হয়েছিল। গোডাউনের পিছনের সাইড ফাঁকা থাকার সুযোগ নিয়েই এই ঘটনা ঘটেছে বলে মনে করছি।
Related Articles
প্লাস্টিক ক্যারিব্যাগ রুখতে অভিযানে নামলো বৈদ্যবাটি পৌরসভা।
হুগলি, ১৯ অক্টোবর:- বৈদ্যবাটি পৌরসভা, শ্রীরামপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে প্লাস্টিক ক্যারিব্যাগ অভিযানে নামলো। ৭৫ মাইক্রোন নিচে ক্যারিব্যাগ প্লাস্টিকের ব্যবহার নিয়ে অভিযান চালানো হয় শেওড়াফুলি পাইকারি বাজার সহ বিভিন্ন দোকানে। পাঁচজন ব্যবহারকারীসহ দুজন হোলসেল প্লাস্টিক বিক্রেতার কাছ থেকে ৩২ কেজি প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করে পৌরসভা৷ তাদের থেকে ১২৫০ টাকা জরিমান করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। […]
ফুলশয্যায় রক্তদানের নজির ইতিহাসের দম্পতির।
হুগলি,৮ ডিসেম্বর:- ইতিহাস থেকে আমরা কি জানতে পারি ? প্রাচীনকালের কালের রাজা রাজাদের নানা কীর্তি কাহিনী।যুদ্ধ-বিগ্রহ ও নানা রকম ঘটনা, দিনকাল ও স্থাপত্য,অর্থনৈতিক অবস্থা সমাজ ব্যবস্থার ইতিহাস । কিন্তু এটা মনে হয় ইতিহাসে আমরা পাইনি ফুলশয্যায় রক্তদান শিবির। এটা মনে হয় নতুন কোনো ইতিহাস তৈরি নবদম্পতির। চুঁচুড়া সিংহিবাগান এলাকায় বসবাস করেন কালনা কলেজের ইতিহাসের অধ্যাপক […]
হাওড়ার সাঁকরাইলে প্রচারে বাম প্রার্থী।
হাওড়া, ২১ মার্চ:- বৃহস্পতিবার সকালে হাওড়া লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হাওড়ার সাঁকরাইল দক্ষিণে মৌড়িগ্রাম এলাকায় প্রচার করেন। তিনি পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। ভোট প্রার্থনা করেন। প্রচারে বামেদের দাবি, দেশের সরকার বদলের এই ভোটে বিজেপির বিকল্প বামেরাই। সংসদে মানুষের কথা বলার লোক চাই। মানুষের […]










