ব্যারাকপুর, ১২ জুন:- খড়দহ পুরসভার উদ্যোগে শুরু হল দুয়ারে ভ্যাকসিন প্রকল্প। শনিবার দুপুরে পুরসভা চত্বরে অভিনব এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খড়দহ পুরসভার ইও সুসান্ত মন্ডল, পুর প্রশাসক নিলু সরকার ছাড়াও প্রশাসক মন্ডলীর সদস্য সুকন্ঠ বনিক,শ্যামল দেব,অনিমেষ মজুমদার, তাপস দাসগুপ্ত সহ অন্যান্যরা। এদিন পুরসভার ইও সুসান্ত মন্ডল বলেন, রাজ্য সরকারের দেখানো পথ অনুসরণ করেই আমাদের এই ভ্রাম্যমাণ ভ্যাকসিন পরিষেবা শুরু হল। মুলত খড়দহ পুরাঞ্চলের সুপার স্প্রেডার সহ প্রবিন ও শারীরিক ভাবে অসক্ত মানুষদের কাছে ভ্রাম্যমাণ এই ভ্যাকসিনেশন পরিষেবা পৌঁছে দেওয়া হবে। তাছাড়া ভ্রাম্যমাণ দুয়ারে ভ্যাকসিন প্রকল্পে বাড়ি বাড়ি যাবে পুরসভার চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। এদিন খড়দহ পুরসভার এই উদ্যোগকে শাধুবাদ জানান বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি বলেন,এই ধরনের উদ্যোগ রীতীমত প্রশংসনিয়। এটি একটি অভিনব কৌশল। তার আশা আগামী দিনে খড়দহ পুরসভা এই উদ্যোগকে অনুসরণ করবে অন্যান্য পুরসভারগুলি। এদিন মুকুল রায়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে বিধায়ক রাজ বলেন, উনাকে দলে ফিরিয়ে আনার বিষয়টি সম্পূর্ণ উচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত। তবে মুকুল রায়ের দীর্ঘ রাজনৈতিক অভিঞ্জতা দলের কাজে আসবে বলে আশা করছি।
Related Articles
বৃদ্ধা মায়ের উপর অমানবিক অত্যাচারের অভিযোগ ছেলে-বৌমার বিরুদ্ধে।
বনগাঁ, ২ মে:- ৬৫ বছরের বৃদ্ধা অসুস্থ মা ঘরে রয়েছে মাকে খেতে দেয় না ছেলে। এমনকি মায়ের অসুস্থতার খবর নেয় না ছেলে। অসুস্থ হয়ে শুয়ে থাকতে থাকতে গায়ে হয়েছে ঘা, তবুও হুশ নেই ছেলের। ছেলে পাশের একতলা বাড়িতে সুখে দিন যাপন করছে নিজের ছেলে মেয়েকে নিয়ে কিন্তু পাশের ঘরে মা অবহেলায় একা একা পড়ে রয়েছে। […]
আজ থেকে শুরু হলো বাঘ সুমারীর কাজ।
কলকাতা, ৭ ডিসেম্বর:- ঘূর্ণিঝড় আমফন ও ইয়াসের দাপটে ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনের। তবে জাওয়াদ আগেই শক্তি হারিয়ে ফেলায় ততটা ক্ষতি হয়নি। তবুও সাবধানের মার নেই, তাই বাঘ শুমারি পিছিয়ে দিয়েছিল রাজ্যের বন দফতর। আগে ঠিক ছিল ৫ ডিসেম্বর থেকে শুরু হবে সুন্দরবনে বাঘ গণনার কাজ। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় তা পিছিয়ে ৭ ডিসেম্বর করা হয়। […]
ধারালো ছুরি দিয়ে দুই ভাইকে খুন করল প্রতিবেশী।
হুগলি, ২১ জানুয়ারি:- সিঙ্গুরে ছুরি মেরে দুই ভাইকে খুন করল প্রতিবেশি যুবক, পালানোর সময় গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে পুলিশে দিলো। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নির্মল মালিক (৪৫) ও রাজকুমার মালিক (৩৮) সিঙ্গুরের মির্জাপুর বাঁকিপুর গ্রামের বাসিন্দা। আজ বেলা এগারোটা নাগাদ মির্জাপুর বাজারে তাদের সঙ্গে তাদের প্রতিবেশি ভোলা সাঁতরার (৪৫) কোনো কিছু নিয়ে অশান্তি হয়। মদ্যপ […]









