হাওড়া , ১১ জুন:- হাওড়া নেতাজি সুভাষ রোডের পর আবারও হাওড়ার বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এবার অগ্নিকান্ডের ঘটনা ঘটল গোলাবাড়ি থানা এলাকার হরদত চামারিয়া রোডে। শুক্রবার দুপুরে ওই এলাকার একটি বহুতলের সাততলার একটি ফ্ল্যাটের কিচেন রুমে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর তিনটে নাগাদ ন’তলা বহুতলের সাততলায় কিচেন রুমের চিমনিতে হঠাৎই আগুন লাগে। সেই আগুন গিজারে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কিচেনের চিমনিতে কি কারণে আগুন লাগল তা জানা যায়নি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
Related Articles
মুখ্যমন্ত্রীর নির্দেশে দীর্ঘ প্রতীক্ষার অবসান পশ্চিম মেদিনীপুরের মাদুর শিল্পীদের।
কলকাতা, ২০ মে:- মুখ্যমন্ত্রীর নির্দেশে দীর্ঘ প্রতিক্ষার অবসান হল পশ্চিম মেদিনীপুরের মাদুর শিল্পিদের। সবংয়ে মাদুর হাব তৈরীর জন্য রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের পক্ষ থেকে ৪ কোটি ৯৯ লক্ষ ৯৭ হাজার ২৯৩ টাকা বরাদ্দ করা হয়েছে। সবং থানার রুইনানে দুই একর জমির ওপর এই মাদুর হাব তৈরি হবে। গোটা বিষয়টিকে ঐতিহাসিক পদক্ষেপ […]
ভোট কর্মীদের খাওয়া খরচ বাবদ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কমিশনের।
কলকাতা , ১৩ মার্চ:- নির্বাচন কমিশন ভোট কর্মীদের খাওয়া খরচ বাবদ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ভোটের দিন এই খাতে ভাতা বাবদ প্রতিটি কর্মীকে ১৭০ টাকা করে দেওয়া হবে বলে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। উল্লেখ্য আগে এই ভাতার হার ছিল মাথাপিছু দেড়শো টাকা। তবে খাওয়ায় জন্য কর্মীদের ভাতা বৃদ্ধি করা হলেও ভোট ভাতা বৃদ্ধি করা […]
ভ্যাকসিন কান্ড ইস্যুতে হাওড়ায় বিক্ষোভ বামেদের।
কলকাতা, ১ জুলাই:- কসবায় জাল ভ্যাকসিন কান্ড ইস্যুতে হাওড়ায় বিক্ষোভ বামেদের। বৃহস্পতিবার মধ্য হাওড়ার পঞ্চাননতলা রোড অবরোধ করে তারা। হাওড়া পুরসভার ৩ নম্বর বরো অফিসের সামনের রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকেরা। বামেদের তরফে এদিন জানানো হয়, ভুয়ো ভ্যাকসিন আজ দেবাঞ্জন দেবের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তারই প্রতিবাদে এসএফআই অবরোধ করেছিল। […]







