হুগলি, ৮ জুন:- প্রাকৃতিক বিপর্ষয়ে ক্ষতিগ্রস্হ পরিবারদের হাতে সরকারি আর্থিক ক্ষতিপূরণের দু লক্ষ টাকার চেক ও ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল সিঙ্গুর ব্লকের সভাকক্ষ থেকে। রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ড: করবী মান্না, সিঙ্গুর ব্লক আধিকারিক পার্থ বন্দোপাধ্যায় উপস্থিত ছিলেন। গত ৬ ই জুন সিঙ্গুরের খাঁসেরভেড়ি গ্রামের দীপা দাস ও ৭ ই জুন অর্থাৎ গতকাল নসিবপুরের সুস্মিতা কোলের বজ্রাঘাতে মৃত্যু হয়। সরকারি ক্ষতিপূরণ পেয়ে মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছে পরিবাররা। আর্থিক ক্ষতিপূরণের সাহায্য নিয়ে মেয়ে কে পড়াশোনা শিখিয়ে মানুষ তৈরি করবো। পাশাপাশি বিপর্যয়ের থেকে মানুষকে বাঁচাতে সিঙ্গুর থানার তরফে এলাকায় মাইকিং করা হয়।
Related Articles
ডুলুং নদীর জল বাড়ায় কজওয়ের উপর দিয়ে বইছে জল , সমস্যায় গ্রামবাসীরা।
ঝাড়গ্রাম , ২৬ আগস্ট:- একটানা বৃষ্টির ফলে ডুলুং নদীতে জল বাড়ছে। জাম্বনী ব্লকের চিল্কীগড়ের কজওয়ের উপর দিয়ে বইছে জল। জল বেড়ে যাওয়ায় বুধবার থেকে জেলা শহরের সাথে গিধনীর যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অশঙ্কা দেখা দিচ্ছে। ফলে পণ্য পরিবহণ ও মানুষের যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। জলের তীব্র গতি থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে […]
মেডিকেল কমিটির সঙ্গে বৈঠক সিএবির, অনুশীলন শুরু নিয়ে একগুচ্ছ নির্দেশ ঘোষণা।
স্পোর্টস ডেস্ক ,৩০ মে:- প্রায় আড়াই মাস হয়ে গেল ময়দানে বন্ধ ক্রিকেট। ২২ গজ থেকে অনেক দূরে বাংলার ক্রিকেটাররা। করোনার জেরে রঞ্জির ফাইনালে পর থেকেই নিজের বাড়িতে গৃহবন্দি অভিমন্যু, মনোজ, অনুষ্টুপ, অভিষেক সহ সমস্ত ক্রিকেটাররাই। বাড়িতে অনলাইন ট্রেনিংই এখন ভরসা। সিএবির টি-২০ লিগও মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। কবে আবার মাঠে বল গড়াবে জানা নেই কাররই। […]
২০২১ এর মতো বিজেপিকে জবাব দিতে হবে, হুঁশিয়ারি কল্যাণের।
হাওড়া, ৩০ এপ্রিল:- আসন্ন পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এখন থেকেই ঘর গোছাতে নেমে পড়ল তৃণমূল। রবিবার বিকেলে ডোমজুড়ের প্রাচ্য ভারতী স্টেডিয়ামে হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের এক বুথভিত্তিক কর্মীসভার আয়োজন করা হয়। ওই সভায় কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ঘোষ প্রমুখ নেতৃত্ব এদিন বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। সিপিএমের বিরুদ্ধেও সরব হন কুণাল […]







