কলকাতা , ৬ জুন:- রাজ্য সরকার বিধানসভার ৪১ টি স্থায়ী কমিটির মধ্যে ১০ টি কমিটি বিরোধী বিজেপি কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে পাবলিক একাউন্টস কমিটি ছাড়াও বাণিজ্য ও শিল্প এবং শ্রম সংক্রান্ত কমিটি রয়েছে। বিভিন্ন কমিটির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই বিজেপি পরিষদীয় দলের কাছে নাম চেয়ে পাঠানো হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য বিধানসভায় মোট যে ৪১টি কমিটি রয়েছে তার মধ্যে ২৬ টি স্ট্যান্ডিং কমিটি এবং ১৫ টি বিধানসভার কমিটি। এবারে বিধানসভায় বিরোধীরা যে ৭৮ টি আসন পেয়েছে তার মধ্যে বিজেপি ৭৭ এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটি আসন রয়েছে। পরে বিজেপির দুই বিধায়ক পদত্যাগ করায় তাদের আসন সংখ্যা কমে হয়েছে ৭৫। এইদিকে গুরুত্বপূর্ণ পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে বিজেপির অন্দরে জল্পনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
Related Articles
ইস্টবেঙ্গলে দশ নম্বর জার্সি নিয়ে মুচমুচে খবর
প্রসেনজিৎ মাহাতো ২৯ নভেম্বর:- আইএসএলে প্রথম ম্যাচ খেলে ফেলল এস িস ইস্টবেঙ্গল। কিন্তু লাল–হলুদের ১০ নম্বর জার্সির মালিক কে? ডার্বিতে তা অধরা থেকে গিয়েছে। এটিকে মোহনবাগানের দশ নম্বর জার্সির মালিক এডু গার্সিয়া। এস সি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার দশ নম্বর জার্সি কাউকে দেননি। সুতরাং লাল–হলুদের এখনও পর্যন্ত দশ নম্বরের মালিক কেউ নেই। কিন্তু এই দশ […]
বিশ্বপ্রতিবন্ধী দিবস পালন সিঙ্গুরে।
হুগলি,৩ ডিসেম্বর:- বিশ্বপ্রতিবন্ধী দিবস উপলক্ষে সিঙ্গুর প্যারাডাইস প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সিঙ্গুরে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ এলাকার বিদ্বজনেরা ও ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। শোভাযাত্রায় মূল স্লোগান ছিল, সহানুভূতি নয়, চাই সামাজিক সন্মান। Post Views: 364
মৃৎশিল্পী না হয়েও দু ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরি করে নজির গড়লেন কলেজ পড়ুয়া।
শান্তিপুর, ২৭ সেপ্টেম্বর:- গ্রাজুয়েশন পাশ করার পরে নিজের শিল্পত্বকে ধরে রাখতে চাইছে নদীয়ার শান্তিপুর ১৮ নম্বর ওয়ার্ডের ২৩ বছর বয়সী যুবক সৌম্যদীপ মন্ডল। এবছর দু ফুট উচ্চতার সুদর্শন দুর্গা প্রতিমা তৈরি করে এক অনন্য নজির গড়লেন ওই যুবক। বাবা সন্দীপ মন্ডল, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি, সংসারের হাল ধরতে একমাত্র ছেলে সৌম্যদীপ। গত চার বছর আগে সে […]









