অঞ্জন চট্টোপাধ্যায়,২ ডিসেম্বর:- ঘরের মাঠে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে আই লিগের অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। গতবারের আই লিগের দুই নম্বর বনাম তিন নম্বরের লড়াই হবে এই ম্যাচে। পাশাপাশি গত মরশুমে রিয়ালের বিরুদ্ধে ঘরের মাঠে ড্র আর অ্যাওয়ে ম্যাচে জেতে ইস্টবেঙ্গল। আপাতত অবশ্য পরিসংখ্যান নিয়ে না ভেবে ম্যাচেই মন দিচ্ছে দল। ১৬ বছরের আই লিগের খরা কি এবার কাটবে? এমন প্রশ্নে আলেজান্দ্রোর মন্তব্য কিন্তু লাল-হলুদ সমর্থকদের মন জিতে নেবে। তিনি জানান, “আমি এবারের আই লিগটা ‘এক্সক্লুসিভলি’ লাল-হলুদ সমর্থকদের জন্যই জিততে চাই।” এবারের ইস্টবেঙ্গলে ১০ নম্বর জার্সি কারোর নেই। এই নিয়ে আলেজান্দ্রো বলছিলেন, “আমার দলের সমর্থকরাই ১০ নম্বর ফুটবলার! ”তবে প্রথম ম্যাচের ফুটবলার রিয়াল কাশ্মীরকে সমীহ করেই আলেজান্দ্রো বলছিলেন, “এই ম্যাচটা ঘরের মাঠে হলেও কঠিন হবে। কারণ রিয়াল যথেষ্ট শক্তিশালী।” একইসঙ্গে নিজেদের প্রস্তুতি নিয়ে বলছিলেন, “আমাদের প্রস্তুতি বেশ ভালই। অনেকদিন ধরে সবাই একসঙ্গে অনুশীলন করার ফলে ভাল হয়েছে। রিয়ালও ভাল। এই প্রতিযোগিতাটা উপভোগ করছি।” রবিবার বোরহা এলেও এখনই কোনও ম্যাচ খেলবেন না। আলাজান্দ্রো জানিয়েই দিলেন, তাঁকে ১৬- ২২ ডিসেম্বরের মধ্যে নামানো হবে, অর্থাৎ ডার্বির জন্যই বোরহাকে ভাবা হয়েছে। লালরিনডিকা রালতেও নেই, ওর বদলে আপাতত মার্কোসের উপরই ভরসা রাখছে দল। জামশেদপুর এফসির বিরুদ্ধে যে ১১ জনকে খেলানো হয়েছিল, সেই দলকেই রিয়ালের বিরুদ্ধে খেলাতে পারে ইস্টবেঙ্গল।কল্যানীতে আই লিগের ম্যাচ খেলা ঠিক পছন্দ নয় কোচ আলেজান্দ্রোর। বুধবার ম্যাচের দিনই দল পৌঁছাবে। এই নিয়ে আলেজান্দ্রো বলছিলেন, “একটা পেশাদার দলের ক্ষেত্রে এভাবে ম্যাচের দিন দুই ঘন্টা ট্রাভেল করে যাওয়া খুবই চাপের।” এদিকে কাশিম আইদারা অধিনায়ক হয়ে জানিয়েছেন, ‘ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব পাওয়াটা গর্বের।” ডুরান্ডে কলকাতায় এসে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেছিল রিয়াল কাশ্মীর। রিয়াল কোচ ডেভিড রবার্টসন বলছিলেন, “ডুরান্ড আর আই লিগ আলাদা। তবে ডুরান্ডে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে।” পাশাপাশি জানিয়েছেন, “কাশ্মীর নিয়ে অনেক কিছু বলা হলেও আমাদের কিন্তু ওখানে কোনও অসুবিধা হয় না। ওখানে খেলাটা উপভোগ করি।”
Related Articles
মহাত্মা গান্ধীর প্রয়ান দিবসে চুঁচুড়ায় তৃনমূলের মিছিল, দেশ রক্ষার আবেদন।
হুগলি, ৩০ জানুয়ারি:- হাতে লাঠি চোখে গোল চশমা পরনে খদ্দর আর খেটো ধুতি গান্ধীজির ট্রেডমার্ক। সেই ভাবেই গান্ধী সেজে জাতীয় পতাকা নিয়ে মিছিল। একাধিক ট্যাবলোতে মহাত্মা গান্ধীর নানা ছবি এবং গলায় ভারতের ভৌগলিক ম্যাপ নিয়ে তৃনমূল নেতৃত্ব মিছিলে হাঁটলেন। চুঁচুড়া তালডাঙা মোর থেকে কেওটা ঝাঁপপুকুর পর্যন্ত এই মিছিলে ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, […]
মোটর ভেহিক্যালস ইউনিয়নের স্মরণসভা হাওড়ায়।
হাওড়া,১৪ জানুয়ারি:- অল বেঙ্গল মোটর ভেহিক্যালস ইউনিয়নের সম্পাদক মনোজ মুখোপাধ্যায়ের স্মৃতিতে মঙ্গলবার দুপুরে হাওড়ায় এক স্মরণসভার আয়োজন করা হয়। ইউনিয়নের সদস্যরা ওই স্মরণসভায় অংশ নেন। সংগঠনের গঠনমূলক কাজে মনোজবাবুর অবদানের কথা এদিন বক্তারা স্মরণ করেন। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি মনোজ মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়। এদিন তাঁর স্মৃতিতে স্মরণসভা হয় হাওড়া মোটর ভেহিক্যালস ইউনিয়নের অফিসে। মনোজবাবুর ছবিতে […]
আবার রাত দখল! দোষীদের শাস্তির দাবিতে রাজপথে হাজার হাজার মানুষ
হুগলি, ১৪ আগস্ট:- আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয় গোটা দেশ। দোষীদের শাস্তির দাবিতে পথে নামে হাজার হাজার মানুষ। স্লোগান ওঠে উই ওয়ান্ট জাস্টিস।সেই কান্ডের এক বছর পার হয়েছে। একজন দোষী জেলের সাজা হয়েছে।চিকিৎসকের মা বাবা মনে করে তারা সঠিক বিচার পাননি ।সে সময় যারা আন্দোলন করেছিলেন তারাও মনে করেন […]










