হুগলি , ৫ জুন:- শনিবার ৫ই মে। বিশ্ব পরিবেশ দিবস। জাতি সংঘের এবারের পরিবেশ দিবসের থিম বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার। এই উপলক্ষে শনিবার সকালে বৃক্ষ প্রদানের ব্যাবস্থা করা হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে। এদিন সকালে ব্যান্ডেল মোড়ে উপস্থিত হন বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা। সেখানে একদিকে যেমন পরিবেশে গাছের গুরুত্ব নিয়ে সাধারনকে সচেতন করা হয়। অন্যদিকে তেমনই পথ চলতি সাধারন মানুষদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। চারাগাছ গ্রহীতাদের তথ্য নিয়ে নেয় বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা। কারন যারা গাছগুলির রক্ষনাবেক্ষন করতে অক্ষম তাঁদের বাড়িতে বা এলাকায় গিয়ে গাছগুলির রক্ষনাবেক্ষনের দ্বায়িত্বও বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা নিয়ে নেয়।
Related Articles
ছুটিতে কর্মচারী ; রাতভর লাইনে দাঁড়িয়েও হলো না লিঙ্ক , বিক্ষোভ ডাকঘরে।
হুগলি, ১৭ ডিসেম্বর:- আধারে আঁধার! বর্তমানে বিভিন্ন পোষ্ট অফিসে চলছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযোগের কাজ। গভীর রাত থেকে লাইনে দাঁড়িয়েও সেই কাজ না হওয়ায় ক্ষোভে ফেটে পরলেন সাধারন মানুষ। শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর চুঁচুড়া থানার অন্তর্গত সাহাগঞ্জ পোষ্ট অফিসে। স্থানীয় সূত্রে খবর, ওই পোষ্ট অফিসে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযোগের […]
পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়ায় বিক্ষোভ তৃণমূলের।
হুগলি , ২৮ জানুয়ারি:- পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়া তৃণমূলের উদ্যোগে রিষড়ায় বিক্ষোভ দেখালো তৃণমূল। দিনদিন যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাতে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। সেই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়া বাগখাল এলাকায় পেট্রোল পাম্প এলাকায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করলো তৃণমূল দলের নেতা কর্মীরা। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরসভার […]
আরামবাগ মহকুমার গ্রামীন অঞ্চল নয় , এবারে ভয়াবহ বন্যা পরিস্থিতি আরামবাগ শহরেও।
আরামবাগ , ৩০ সেপ্টেম্বর:- এবার আর শুধু হুগলীর আরামবাগ মহকুমার গ্রামীন অঞ্চল নয়, এবারে ভয়াবহ বন্যা পরিস্থিতি আরামবাগ শহরেও। বৃহস্পতিবার বাঁধ ভেঙে সকাল থেকেই আরামবাগের খানাকুল সহ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সেদিকে যখন আরামবাগ মহকুমা প্রশাসন উদ্ধারের কাজ চালায় ঠিক তখনই আরামবাগ শহরেও বাঁধ ভেঙে জল ঢোকা শুরু হয়। কংসাবতীর ভয়াল গ্রাসে এখন […]









