হুগলি , ৫ জুন:- কোভিড পরিস্থিতিতে রক্ত সংকট চলছে সর্বত্র। তাই মুমূর্ষ রোগীদের কথা ভেবে এগিয়ে এলো বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার বৈদ্যবাটীর চৌমাথায় ভ্রাম্যমাণ গাড়িতে আয়োজিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির। অভিনব এই গাড়ির মধ্যে একই সময় তিনজন রক্তদাতা রক্তদান করতে পারবেন। এই ভ্রাম্যমাণ গাড়ির মধ্যে রক্তদানের পরিকল্পনা জেলায় প্রথম বলে দাবি উদ্যোক্তাদের। পাশাপাশি পরিবেশ দিবস উপলক্ষে রক্তদাতাদের হাতে তুলে দেয়া হয় চারাগাছ। বৈদ্যবাটি পুর প্রশাসক কমিটির সদস্য সুবীর ঘোষ জানান রক্ত এবং গাছ মানুষকে প্রাণ দিতে সাহায্য করে তাই পরিবেশ দিবসের দিনে আমাদের এই উদ্যোগ। এদিনের রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
Related Articles
যৌথ মঞ্চের আহ্বানে আজ নবান্ন অভিযানের ডাক।
হাওড়া, ১৪ মার্চ:- রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ-এর আহ্বানে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। দুপুরে হাওড়া ফেরিঘাটে জমায়েত ডাকা হয়েছে। ইতিমধ্যেই সেখানে জমায়েত শুরু হয়েছে। বিভাজনের রাজনীতি বন্ধ হোক, রাজ্যে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, শূণ্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, বকেয়া ৩৬ শতাংশ মহার্ঘভাতা ও মহার্ঘ রিলিফের দাবিতেই […]
সাত বিধাসভার ভোট সাঙ্গ করতে কমিশনকে অনুরোধের পাশাপাশি এলাকায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখছে রাজ্য।
কলকাতা, ১৫ জুলাই:- রাজ্যের সাত বিধানসভা আসনে বকেয়া ভোট পর্ব সাঙ্গ করার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানোর পাশাপাশি ভোট আয়োজনের আগে ওই সব এলাকার করোনা পরিস্থিতিও খতিয়ে দেখছে রাজ্য সরকার। গত দু সপ্তাহে ওই সব বিধানসভা এলাকায় কতজন আক্রান্ত হয়েছেন সে সম্পর্কে স্বাস্থ্য ভবনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। দশই জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট […]
খেলার মাঠ থেকে মানুষের পাশে ইষ্টবেঙ্গল ফ্যানস ক্লাব।
হুগলি , ১৮ জুন:- করোনা কালে আত্মশাসনের ফলে কর্মহীন ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার গুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দিল ইষ্টবেঙ্গল ফ্যান ক্লাব। শুক্রবার ক্লাবের সমর্থকদের উদ্যোগে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের সামনে থেকে ভ্রাম্যমান গাড়িতে রান্না করা স্বাস্থ্য সন্মত খাওয়ার তুলে দেওয়া হয় শতাধিক পরিবারের হাতে। ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, শ্রীরামপুর পুরসভার পুরপ্রশাসক মণ্ডলীর সদস্য […]







