কলকাতা , ৫ জুন:- ভার বহন ক্ষমতা সহ অন্যান্য কয়েকটি বিষয় পরীক্ষা করে দেখার জন্য রাজ্য সরকার ইএম বাইপাসের আম্বেদকর সেতুটি দুই দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেতুর পশ্চিম দিকের লেন টি আজ রাত আটটা থেকে বুধবার সকাল ছটা এবং পূর্ব দিকের অংশটি বৃহস্পতিবার রাত আটটা থেকে ১৪ই জুন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে আজ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। এই সময়ে সেতুর উপর দিয়ে চলাচলকারি সব গাড়ি বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে।
Related Articles
মদ-কান্ডে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ায়।
হাওড়া, ২২ জুলাই:- হাওড়ার মালিপাঁচঘড়ার বিষ মদ-কান্ডে মৃত্যুর প্রতিবাদে শুভেন্দু অধিকারীর ঘোষিত সভার প্রশাসনিক অনুমতি না পাওয়ায় শুক্রবার বিকেলে বিজেপির তরফ থেকে জেলা অফিসের সামনে জমায়েত এবং এরপর সেখান থেকে মিছিল করে পুলিশ কমিশনার অফিস ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছিল। এদিন বিকেলে সেই মিছিল ব্যারিকেড করে আটকে দেয় হাওড়া থানার পুলিশ। এরপর মিছিল ব্যারিকেড […]
কয়েক ঘন্টার জটিকা সফরে আগামীকাল রাজ্যে আসছেন রাষ্ট্রপতি।
কলকাতা, ১৬ আগস্ট:- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার কয়েক ঘণ্টার ঝটিকা সফরে রাজ্যে আসছেন। কলকাতা রাজভবন এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের দুটি অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই সফর। প্রশাসনিক সূত্রে জানা গেছে এদিন সকাল ১০ টা ১৫ নাগাদ বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি মুর্মু। সেখান থেকে সরাসরি তিনি চলে যাবেন রাজভবনে। সেখানে ‘ব্রহ্মা কুমারি’-এর উদ্যোগে […]
বঙ্গধনির কর্মসূচিতে জনজোয়ার রিষড়ায়।
তরুণ মুখোপাধ্যায় , ১১ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বঙ্গধ্বনি কর্মসূচির আজ সূচনালগ্নে হুগলির বিভিন্ন প্রান্তে মিছিলের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হলো। এদিন শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের দুটি বিশাল মিছিল এলাকা পরিক্রমা করে। শ্রীরামপুর বটতলা থেকে মহেশ এবং রিষড়ার বাঘখাল থেকে মাহেশ পর্যন্ত এই মিছিলে কয়েক হাজার মানুষ ও তৃণমূল কর্মীরা পা মেলান। এ ব্যাপারে […]










