হাওড়া , ৪ জুন:- দুর্ঘটনায় যন্ত্রণায় কাতর সাইকেল আরোহীকে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হাওড়ার বালির জি টি রোডে। জানা গেছে, বালির দেশবন্ধু ক্লাবের সামনে জি টি রোডে বৃহস্পতিবার রাতে এক সাইকেল আরোহীকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। অনুমান করা হচ্ছে, কোনও লরি বা অন্য কোনও গাড়ি ধাক্কা মেরে চলে যায়। ওই সাইকেল আরোহীর দুটি পা মারাত্মকভাবে জখম হয়। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
Related Articles
ফোর্ট উইলিয়ামের নাম রাসবিহারী বসুর নামে করার দাবি রাজ্যপালের কাছে।
হুগলি ২৫ মে:- আজ স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর ১৩৮ তম জন্মদিবস।চন্দননগর বাগবাজারে রাসবিহারী ইনস্টিটিউট ও মিউজিয়াম পরিদর্শনে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যপাল। রাসবিহারী ইনস্টিটিউট এর পক্ষ থেকে রাজ্যপালের কাছ আবেদন করা হয়, রাসবিহারী এক সময় ফোর্ট উইলিয়ামে চাকরি করতেন। তিনি আর বাঘাযতীন দুজনে মিলে ফোর্ট উইলিয়ামে ভারতের পতাকা ওড়ানোর স্বপ্ন দেখেছিলেন। […]
পুলওয়ামায় নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শ্রীরামপুরের বঙ্গ দরবারে।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- আজ পুলওয়ামা দিবস ২০১৯ সালের কাশ্মীরের পুলওয়ামায় কাপুরুষ্চিত হামলায় আমাদের দেশের ৪৪ জন বীর জওয়ান শহীদ হয়েছিলেন। তারপর থেকে আমরাই দিনটি শ্রদ্ধা সহকারে পালন করি। সেই সমস্ত বীর জওয়ানদের প্রণাম জানাই। সেই কথা মাথায় রেখে এবারেও আজকের দিনে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি শ্রীরামপুরের এন এস এভিনিউর জনপ্রিয় রেস্তোরাঁ বঙ্গ দরবারে পক্ষ থেকে সেই […]
রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ রদবদল , নতুন অর্থমন্ত্রী পেল রাজ্য।
কলকাতা, ৮ মার্চ:- রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী অর্থ বছরের বাজেট পেশের আগে নতুন অর্থমন্ত্রী পেল রাজ্য। মঙ্গলবার এই রদবদলের অনুমোদন দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর।অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। সংগঠনে আগেই দায়িত্ব বেড়েছে চন্দ্রিমার। এবার গুরুত্ব বাড়ল মন্ত্রিসভার অন্দরে। অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী থাকার […]









