হুগলি , ৩ মে:- বৃহস্পতিবার থেকে ভক্ত সাধরনের জন্য পুনরায় খুলে গেলো তারকেশ্বর মন্দিরের দরজা। তবে করোনা সম্পর্কিত সরকারী সমস্ত বিধি নিশেষ মেনে চলতে হবে ভক্তদের। সকাল বৃহস্পতিবার সকাল থেকে ৭ টায় ভক্তদের জন্য খুলে দেওয়া হলো মন্দিরের দরজা। আপাতত খোলা সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকছে মন্দিরের মূল দরজা। করোনা বিধি মেনে ভক্তদের এই নির্দিষ্ট ঘন্টার মধ্যে মুখে মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাবে না। চোঙার মাধমে জল ঢালতে হবে ভক্তদের। মন্দির খোলার এই নতুন নির্দেশিকা তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের তরফে মাইকিং করা হচ্ছে আশেপাশের এলাকায়। উল্লেখ্য তারকেশ্বর চত্বরে করোনা সংক্রমন বৃদ্ধির কারনে গত ৮ই মে ভক্তদের প্রবেশ পুরোপুরী বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। সংক্রমন বেশ কিছুটা কমায় পুনরায় মন্দির খোলার ব্যাপারে এই সিন্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তবে সমস্ত ভক্তদের সরকারী সমস্ত বিধিনিশেষ মেনে চলতে হবে।
Related Articles
ষষ্ঠীর সকাল থেকেই মানুষের ঢল চন্দননগরে।
সুদীপ দাস, ১০ নভেম্বর:- ষষ্ঠীর সকাল থেকেই চন্দননগরে ঢল নামলো দর্শনার্থীদের। সকাল থেকেই মন্ডপে মন্ডপে প্রতিমা দর্শন করতে আসেন আট থেকে আশি। কোথাও সাবেকিয়ানা তো কোথাও মন্ডপে থিমের ছোঁয়া। তবে সিংহভাগ প্রতিমাই চন্দননগরের ঐতিহ্যকে হাতিয়ার করে সাবেকি ডাকের সাজে সজ্জিত। অসাধারন কারুকার্যে ভরপুর সেইসমস্ত ডাকের সাজের জুড়ি মেলা ভার। প্রতিমাও যেন জীবন্ত জগৎ জননী। গোটা […]
গরু পাচারকাণ্ডে অনুব্রত কে ডেকে পাঠাল সিবিআই, না যাওয়ার নির্দেশ মমতার।
কলকাতা , ২৬ এপ্রিল:- গরু পাচারকাণ্ডে এবার জিজ্ঞাসাবাদের জন্য বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠাল সিবিআই। মঙ্গলবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে তাঁর এক সঙ্গীকেও।গরু পাচার কাণ্ডে নাম জড়ালেও অনুব্রতর পাশে থেকে বিতর্ক বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি প্রকাশ্য সভা থেকেই সরাসরি অনুব্রতকে সিবিআইএর সামনে হাজিরা না […]
মমতার দল সাফল্য ফিরে পাওয়ায় ১৯ এর লোকসভা ভোটের পর এই প্রথম চুল, দাড়ি কাটলেন সালকিয়ার সোমনাথ।
হাওড়া , ৭ মে:- গত ১৯ এর লোকসভা ভোটে দলের আশানুরূপ ফল না হওয়ায় এবং আসন কমে যাওয়ায় হতাশায় ভেঙে পড়েছিলেন কট্টর তৃণমূল সমর্থক সোমনাথ মজুমদার। হাওড়ার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় ডেকরেটর ব্যবসায়ী সোমনাথবাবু তখনই ধনুকভাঙ্গা প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন না দল ভালো ফল করবে ততদিন পর্যন্ত নিজের চুল, দাড়ি কিছুই আর কাটবেন না। […]







