হাওড়া , ৩ মে:- হাওড়ার বালিতে বারিন্দ্রপাড়া ঘাটে বৃহস্পতিবার সকালে ভেসে ওঠে এক মাঝবয়সী ব্যক্তির দেহ। ঘাটের সিঁড়িতে দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় মানুষ ঘাটে ছুটে আসেন। তবে, বেলা সাড়ে ১১টা পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। জলের স্রোতে দেহটি অন্য কোথা থেকে ভেসে এসেছে কিনা বা অন্য কিছু ঘটনা তা পুলিশ তদন্ত করছে। খবর পেয়ে বালি থানার পুলিশ আসে। এদিন সকালে বালির গঙ্গায় মধ্যবয়স্ক ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় স্থানীয় বারিন্দ্রপাড়া গঙ্গার ঘাটে। ঘাটের সিঁড়িতে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।
Related Articles
রাতের অন্ধকারে হাতির হানায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ।
বাঁকুড়া, ৭ অক্টোবর:- এবার রাতের অন্ধকারে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হল। ঘটনাটি ঘটেছে সোনামুখী রেঞ্জের কোচডিহি পঞ্চায়েতের নয়নাকুণ্ডা মাঠে । মৃত যুবকের নাম মিলন কারক। বয়স 25 বছর বাড়ির কোচডিহি গ্রামে। স্থানীয় সুত্র জানতে পারা যায়, সোনামুখী জঙ্গলে হাতির দল প্রবেশ করলে ফসলের ক্ষতি এড়াতে স্থানীয় বাসিন্দারা হাতি তাড়াতে […]
এবার এটিকে-মোহনবাগানে জবি জাস্টিন।
স্পোর্টস ডেস্ক , ২ আগস্ট:- এটিকে-মোহনবাগানে খেলতে চলেছেন জবি জাস্টিন। গত মরসুমে এটিকেতে খেলেছিলেন জবি। গত মরসুমে ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল। এটিকে -মোহনবাগানের সঙ্গে দুই মরসুমের চুক্তিতে সই করলেন ভারতীয় ফুটবলার। গত মরসুমে এটিকে-মোহনবাগানের আইএসএল জয়ী দলে থাকার পর এবার সবুজ-মেরুন জার্সি পড়তে চলেছেন তিনি। এটিকেতে যোগ দেওয়ার আগে লাল-হলুদ জার্সিতে ইস্টবেঙ্গলে খেলেছেন। ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে […]
বাংলার বাড়ি না পেয়ে ডানকুনিতে রাস্তা অবরোধে বাসিন্দারা।
হুগলি, ৬ জুলাই:- ডানকুনি রেললাইনের পাড়ের বাসিন্দারা টাকা দিয়েছিলেন জমি কেনার জন্য, যে জমিতে বাংলার বাড়ি প্রকল্পের ঘর করে দেবে বলেছিল ডানকুনি পুরসভা। কয়েক বছর কেটে গেছে এখনো ঘর মেলেনি বাসিন্দাদের। প্রতিবাদে ডানকুনি টি এন মুখার্জি রোড অবরোধ, ডানকুনি পুরসভার সামনে বিক্ষোভ। ডানকুনি রেল পাড়ের বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দিয়েছিল রেল। বছর পাঁচেক আগে সেই নোটিশ […]







