নদীয়া,৩ ফেব্রুয়ারি:- অসময়ে দূর্গা পূজার আনন্দে মাতোয়ারা নদীয়ার নাকাশিপাড়া থানার ম্যাচপোতা।অতীতে বছরের বেশির ভাগ সময় জলমগ্ন থাকতো বিস্তীর্ণ এলাকা পুজো করা তো দুরস্ত নিজেদের টিকে থাকাটাই ছিল কঠিন লড়াই। তাই শরৎকালের শারদীয়ার আনন্দ থেকে বঞ্চিত হতো এলাকার মানুষ। হতাশা দূর করতে বিধির বিধান মেনে আনুমানিক ৩২০ বছর আগে এই গ্রামে শুরু হয় গণেশ জননী উৎসব,যা কিনা দেবী দুর্গার অপর রূপ।গণেশের জননী মা দুর্গা কে দেবী হিসেবে পূজা করা হয় এই গ্রামে । এখানে দেবী দুর্গার দশ হাতের জায়গায় দুই হাত লক্ষ্মী সরস্বতী কার্তিক এদের কারো মূর্তি থাকে না এই এই দেবীর পাশে ।
এখানে মা দুর্গার কোলে গণেশের স্থান মানে তিনি গণেশের জননী আর ডানে বামে থাকেন জয়া বিজয়া। দুর্গাপুজোর রীতি মেনে চারদিনের পুঁজো। সপ্তমী ,অষ্টমী, নবমী ,দশমী বিভিন্ন জায়গায় কাজ করা দুর দূরান্ত থেকে আত্মীয়-পরিজন এই গ্রামে ভিড় জমান ।পুজোর কদিন বাউল গান,কবি গান,যাত্রাপালা আতশবাজি সবকিছুই হয় এই পুজো মণ্ডপে। পুজোর কটি দিন হিন্দু মুসলিম জাতিভেদ প্রথা ভুলে সকলেই মিলেই আনন্দে মেতে ওঠে। পুজোর চারটি দিন। মেলার পরিবেশ তৈরি হয় এলাকায়। প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করে এই গণেশ জননী পুজোর জন্য।Related Articles
কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে হাওড়ায় মেট্রো চ্যানেলের সামনে ধর্না তৃণমূলের।
হাওড়া, ৬ আগস্ট:- কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে হাওড়ায় মেট্রো চ্যানেলের সামনে ধর্না তৃণমূলের। রবিবার বেলা ১২টা থেকে চলছে ওই ধর্না। এর নেতৃত্বে রয়েছেন মন্ত্রী অরূপ রায়। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বেলা ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে “ধর্নামঞ্চ” তৈরি করে প্রতিবাদ কর্মসূচি পালন করছে […]
কোস্টাল ট্রেকে সাত বাঙালির অভিযান। অভিনন্দন জানালেন মন্ত্রী লক্ষ্মীরতন।
হাওড়া ,৪ জানুয়ারি:- পেশা এদের ভিন্ন। কিন্তু নেশা এদের নতুন কিছু করার তাগিদ। সেই নেশা থেকেই এরা প্রতিবার কোস্টাল ট্রেক থেকে শুরু করে বিভিন্ন অভিযানে সামিল হন। জীবনের ঝুঁকি নিয়ে বহু দুর্গম পথ এরা পাড়ি দেন। ২০২১ এ হাওড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাত সদস্য পায়ে হেঁটে পাড়ি দেবেন অন্ধ্র-ওড়িশা উপকূল কালিঙ্গপটনম থেকে ভাইজাক পর্যন্ত প্রায় […]
চুরি ডাকাতির ঘটনায় দিনভর তল্লাশি চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করলো আরামবাগ থানা।
আরামবাগ, ২৭ জানুয়ারি:- আরামবাগ থানার বিরাট সাফল্য।চুরি ও ডাকাতির ঘটনায় বুধবার দিনভর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ৩ জন মহিলা। এনিয়ে বৃহস্পতিবার প্রেস মিট করলেন হুগলি পুলিশ সুপার অমন দীপ। মঙ্গলবার সকালে আরামবাগ শ্রীনিকেতন পল্লী থেকে প্রথমে চার জনকে ধরা হয়। ওই ঘটনায় […]








