হাওড়া , ২৯ মে:- এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে নার্সিংহোম ভাঙচুরের ঘটনা ঘটল হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায়। এই নিয়ে সেখানে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বাঁকড়ার ওই নার্সিংহোমে। সেখানে ভাঙচুরের পাশাপাশি চিকিৎসককেও শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে। নার্সিংহোমের ওয়ার্ডে ঢুকে ওই চিকিৎসককে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশবাহিনী। জানা গেছে, মৃতের নাম আতিউর রহমান। তিনি ডোমজুড়ের বাসিন্দা ছিলেন। উত্তেজনা থাকায় নার্সিংহোমের সামনে পুলিশ পিকেট করা হয়। পুলিশ নার্সিংহোমের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা করছে।
Related Articles
বড়দিনের সকাল থেকেই উৎসবমুখর বাঙালি। ভীড় বি.গার্ডেন, বেলুড় মঠে।
হাওড়া, ২৫ ডিসেম্বর:- বড়দিনের সকাল থেকেই উৎসবমুখর বাঙালি। ভীড় হয়েছে বি.গার্ডেন, বেলুড় মঠেও। আজ ২৫শে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন বড়দিন উপলক্ষে সকাল থেকেই ছুটির মেজাজে বাঙালি। হাওড়ায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন, বেলুড় মঠ থেকে শুরু করে বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলিতে মানুষের যথেষ্ট ভিড় চোখে পড়েছে। করোনা, ওমিক্রণ ভীতি কাটিয়েই মানুষ আবার উৎসবমুখর হয়েছেন আজ। সাবধানতা অবলম্বন করেই এই […]
৬ বছরের বালকের দৃষ্টি ফিরিয়ে দিলেন ডানকুনির দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট।
তরুণ মুখোপাধ্যায়, ২০ মে:- যখন বর্তমান সময়ে করোনার আতঙ্কে মানুষ দিশেহারা সাধারণ চিকিৎসার ব্যাপারেও অধিকাংশ চিকিৎসক কে পাওয়া যাচ্ছে না , সেই সময় কয়েক দিন আগে ডানকুনির দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট বর্ধমানের ৬ বছরের এক বালকের দৃষ্টি ফিরিয়ে দিলেন আই হসপিটালের ডাক্তার তনুশ্রী চক্রবর্তী এবং ডাক্তার সুবিজয় সিনহা সহ হাসপাতালের ডাক্তারদের পুরো টিম। এ বিষয়ে বলতে […]
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বেলুড়ে মোষের গাড়িতে চড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে আন্দোলনে তৃণমূলের প্রাক্তন পুরপিতা।
হাওড়া, ১০ জুলাই:- পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে হাওড়ার বেলুড়ে মোষের গাড়িতে চড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে আন্দোলনে সামিল হলেন তৃণমূলের প্রাক্তন পুরপিতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাজ্য জুড়ে আজ ও আগামীকাল পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। হাওড়া শহর জুড়ে এই কর্মসূচি নিয়েছে তৃণমূল। শনিবার সকালে বেলুড়ে ৫৯ […]









