আরামবাগ , ২৮ মে:- তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত আরামবাগের গৌরহাটি এক নম্বর অঞ্চলের গৌরী গ্রাম। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার বিশাল পুলিশবাহিনী। বেশ কয়েক জনকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে কুশ সাঁতরা নামে এক তৃনমুল কর্মী সকালে কাজ করতে বের হলে বিজেপি কর্মীরা ঘিরে ধরে এবং ব্যাপক মারধর করে। জানা গিয়েছে, আরামবাগ থানার পুলিশের নিষেধ অমান্য করে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এরপর আরামবাগ থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা এলাকায়। এই বিষয়ে আরামবাগের গৌরহাটি এক নম্বর অঞ্চলের তৃনমুল নেতা শিশির সরকার বলেন, বিনাপ্ররোচনায় আমাদের এক তৃনমুল কর্মীকে মারধর করা হয়।আমরা এর প্রতিবাদ করছি। এই বিষয়ে পুলিশের কঠোর ব্যবস্থা গ্রহন করা দরকার।
Related Articles
করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকার করাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা বাঁকুড়ায়।
বাঁকুড়া, ১৩ আগস্ট:- এলাকায় করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকার করাকে কেন্দ্র করে এলাকায় মানুষ ও পুলিশের খণ্ডযুদ্ধে এলাকা রণক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়ার জয়পুর থানার চেকপোষ্ট সংলগ্ন এলাকা। ঘটনাটি ঘটে জয়পুর থানার চেকপোষ্ট সংলগ্ন এলাকা তাঁতি পুকুর ও মাচানতলা এলাকায়। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে বেশ কয়েকজন আহত হন বলে জানাগেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওন্দা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন […]
তিন পয়েন্ট টার্গেট নিয়ে নামবে গোকুলাম ম্যাচ ইস্টবেঙ্গল।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৪ জানুয়ারি:- স্ট্রাইকার সমস্যা মেটাতে তরুণ ফুটবলার এডমুন্ড লালরিনডিকা’কে দলে নিল ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি থেকে লাল- হলুদ শিবিরে ‘লোন’এ এলেন মিজোরামের এই ফুটবলার। ২০১৮-১৯ মরসুমের আইএসএল জয়ী বেঙ্গালুরু এফসি দলেও ছিলেন স্ট্রাইকার। ২০১৯-২০ মরসুমে সুনীল ছেত্রী-গুরপ্রীত সিং’দের সঙ্গে দুটো ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এডমুন্ড। চলতি মরসুম শুরু হওয়ার আগে লাল-হলুদের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে বেঙ্গালুরু’র […]
ভাঙাচোরা রাস্তার খেসারত দিতে হলো স্কুল ছাত্রীকে, দুর্ঘটনায় কেড়ে নিলো ছাত্রীর প্রাণ।
হাওড়া, ৩০ জুলাই:- ভাঙাচোরা রাস্তার খেসারতে প্রাণ গেল স্কুল ফেরত ছাত্রীর। বেহাল রাস্তার জেরে লরির তলায় পিষ্ট হয়ে ওই ছাত্রীর মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শনিবার সকালে হাওড়ার লিলুয়া থানা এলাকায়। জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় ওই ছাত্রীর। পুলিশ সূত্রে খবর, মৃতা ছাত্রীর নাম লক্ষ্মী তুরি (১৩)। লিলুয়ার সহায়িকা […]







