হাওড়া , ২৭ মে:- বালিতে রাস্তায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। এলাকায় চাঞ্চল্য। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ স্থানীয় পদ্মবাবু রোড ও পঞ্চাননতলার সংযোগস্থলে ঘটে ওই ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম শম্ভু দাস ( ৬৫ )। তদন্তে নেমেছে বালি থানার পুলিশ। এদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় ইলেকট্রিক পোস্টে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পঞ্চাননতলায় বৃষ্টির জল জমে গিয়েছিল। সেই জলের উপর দিয়ে যেতে গিয়ে ঘটে যায় ওই মর্মান্তিক দুর্ঘটনা। কার গাফিলতির জেরে এই ঘটনা পুলিশ তা তদন্ত করে দেখছে।
Related Articles
চেন্নাই এক্সপ্রেস থামবে আশাবাদী ভিকুনা।
অঞ্জন চট্টোপাধ্যায়,৩০ জানুয়ারি:- চেন্নাই এক্সপ্রেস থামবে আশাবাদী ভিকুনা। গতবারের আই লীগের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি। তবে সেবারের এক্সপ্রেস দল এবার মাল গাড়িতে নেমে এসেছে। আর গতবারের মালগাড়ি মোহনবাগান এবার ধীরে শুরু করলেও এক্সপ্রেস গতিতে এগোচ্ছে। বলা হচ্ছে এবার চ্যাম্পিয়নও হতে পারে টীম বাগান। তবে সামান্য কাঁটা রয়েছে টা হলো ডিফেন্স এ সাইরাস না থাকা। তার […]
বৃষ্টি উপেক্ষা করেই হাওড়ার বিভিন্ন ঘাটে চলছে পিতৃতর্পণ।
হাওড়া, ২ অক্টোবর:- বৃষ্টিকে উপেক্ষা করেই ভোর থেকে হাওড়ার বিভিন্ন ঘাটে চলছে পিতৃতর্পণ। বহু মানুষের সমাগম হয়েছে সেখানে। ছাতা মাথায় নিয়েই ঘাটে ঘাটে মহালয়ার তর্পণে সামিল হয়েছেন মানুষ। প্রশাসনের তরফ থেকে ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে। ঘাটে দুর্ঘটনা এড়াতে চলছে মাইকিং। মহালয়া উপলক্ষে হাওড়ার বিভিন্ন ঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জলপথে স্পিডবোটে চলছে নজরদারি। […]
লকডাউনে দরিদ্র মানুষদের খাবার দিয়ে নববর্ষ উদযাপন করল প্রেস ক্লাব, কলকাতা। হাওড়ায় লকডাউনে নিত্যানন্দ আশ্রমের প্রসাদ বিতরণ।
হাওড়া,১৪ এপ্রিল:- করোনার প্রভাবে লকডাউনে আটকে পড়া দরিদ্র মানুষদের খাবার দিয়ে নববর্ষ উদযাপন করল প্রেস ক্লাব, কলকাতা। প্রেস ক্লাবের ময়দান তাঁবুতে পয়লা বৈশাখ মঙ্গলবার থেকে শুরু হল রান্না করা খাবার বিতরণ। সহযোগিতায় রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী সত্যামিত্রানন্দ। বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে নতুন বছরকে […]







