হাওড়া , ২৫ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রস্তুতি শুরু হয়েছে। হাওড়ার ডোমজুড় কেন্দ্রেও প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। আজ সকালে ডোমজুড়ের বেশ কয়েকটি রেসকিউ সেন্টার এবং সেফ হোম ঘুরে দেখেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি বলেন, ডোমজুড় বিধানসভা এলাকায় যে ১৫টি অঞ্চল রয়েছে সেখানে গ্রাম পঞ্চায়েত গুলিতে সরকারি স্তরে এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তারা কাজ করছে। ইতিমধ্যেই এই সমস্ত অঞ্চলগুলিতে একদিকে যেমন ঘূর্ণিঝড়ের মোকাবিলায় রেসকিউ সেন্টার করা হয়েছে, পাশাপাশি কোভিড মোকাবিলায় সেফ হোম তৈরি করা হয়েছে। এই সমস্ত কেন্দ্রগুলিতে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি রাখা হয়েছে। বিধায়ক আশা করেছেন আমফানের অভিজ্ঞতা থেকে এবার ইয়াসের মোকাবিলায় তারা অনেকটাই আগাম প্রস্তুতি নিয়েছেন। এর পাশাপাশি ঝড়ে গাছ পড়লে বা কোনও বাড়ি ভেঙে গেলে বা কোন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই প্রস্তুতি রাখা হয়েছে।
Related Articles
মুখ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনায় কমিশনকে ফের রিপোর্ট পাঠালো রাজ্য।
কলকাতা, ১৭ মার্চ:- নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর হামলার ঘটনা নিয়ে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে আজ ফের একদফা রিপোর্ট পাঠিয়েছে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ওই রিপোর্টে মুখ্যমন্ত্রীর ওপর হামলার দিনে তার নিরাপত্তার দ্বায়িত্বে থাকা সব আধিকারিকদের বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর ওই রিপোর্টে মুখ্য সচিব জানিয়েছেন ওই দিন জেলা পুলিশ ভিড় সামলাতে সম্পূর্ণ […]
একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধনে আগামী ৭ই ফেব্রুয়ারি হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী
কলকাতা , ৪ ফেব্রুয়ারি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধনে আগামী ৭ই ফেব্রুয়ারি হলদিয়ায় আসছেন। প্রধানমন্ত্রীর সফরের আগে আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে ইন্ডিয়ান অয়েলের অধিকর্তা গুরমিত সিং জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার আওতায় নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করতে প্রায় ১১০০ কোটি টাকা ব্যয়ে হলদিয়ায় একটি এলপিজি টার্মিনাল নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সেই টার্মিনালের উদ্বোধন করবেন। এছাড়াও […]
রাজ্যে আরো নতুন করে ২৩ লক্ষ মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় আসছেন।
কলকাতা, ১৩ এপ্রিল:- রাজ্যের আরও ২৩ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসছেন। আগামী ৫ মে, তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বছর পূর্তি হওয়ার আগেই সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই প্রকল্পের অর্থ সাহায্য জমা করা হবে বলে অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে। প্রকল্পে নতুন উপভোক্তারা যুক্ত হওয়ায় প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সরকারের অতিরিক্ত প্রায় ২৪০ […]







