সুদীপ দাস , ২৫ মে:- রাতের অন্ধকারে ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেল। চুঁচুড়া থানা অন্তর্গত খাদিনা মোড় সংলগ্ন ফুড কর্পোরেশন ইন্ডিয়ার FCI র সামনে লাইন দিয়ে ১২টি দোকান পুড়ে ভুষীভূত হয়ে গেল। রাত ১২টা নাগাদ হঠাৎ করে পাশের একজন দেখে দোকান গুলো থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। তড়িঘড়ি চুঁচুড়া ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়। ফায়ার ব্রিগেডের ২টি ইজ্ঞিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১২ টি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। কিভাবে এই আগুন লাগে তা এখনও জানা যায়নি। এলাকাবাসী ও দোকানদারেরা জানান যেহেতু আংশিক লক ডাউন চলছে তাই দোকানের দিকে ততটা ভিড় ছিলোনা ও দোকানগুলোও বন্ধ ছিলো তাই আগুন লাগার কারন কেউই বুঝে উঠতে পারছেন না।
Related Articles
ট্রেন দুর্ঘটনায় পোলবার তিন মহিলা বালেশ্বরে চিকিৎসাধীন।
হুগলি, ৩ মে:- তামিলনাড়ুতে ধান রোয়ার কাজে গিয়েছিলেন হুগলি পোলবা গোটু গ্রামের নয় জন মহিলা। যশবন্তপুর এক্সপ্রেসে বাড়ী ফিরছিলেন তাদের মধ্যে তিনজন। গতকাল বালাসোরের কাছে দুর্ঘটনায় আহত হন তিনজনই। বালেশ্বরের হাসপাতালে চিকিৎসা হয় তিনজনের। গতকাল বালেশ্বরের ছেড়ে পঁচিশ কিমি দূরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে তিনটি ট্রেন। শালিমার চেন্নাই করমন্ডল এক্সপ্রেস, ব্যাঙ্গালোর হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস ও […]
ফুটপাতে বসবাসকারী , অনথিভুক্ত মানুষদের কোভিড টিকাদান কর্মসূচি হাওড়ায়।
হাওড়া, ২৮ জানুয়ারি:- কোভিড সংক্রমণ ঠেকাতে পুরসভার সহযোগিতায় এবং মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে ফুটপাতবাসী এবং অনথিভুক্ত মানুষদের কোভিড টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হলো হাওড়ায়। শুক্রবার সকালে হাওড়া ময়দান বঙ্গবাসী মোড়ে ওই কর্মসূচির সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন প্রায় শতাধিক মানুষের টিকাদান কর্মসূচি করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন পুর প্রশাসকমন্ডলীর […]
ছুটি ঘোষণা সত্ত্বেও চুঁচুড়ার এক বালিকা বিদ্যালয়ে পঠন পাঠন হলো মঙ্গলবার।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- সরকারি ছুটি ঘোষণা সত্ত্বেও চুঁচুড়ার ঘুটিয়া বাজারের বিনোদিনী বালিকা বিদ্যালয় স্কুলে পঠন পাঠন হলো মঙ্গলবার। কোচবিহারের রাজবংশী নেতা তথা রাজনীতিবিদ পঞ্চানন বর্মার আজ জন্মজয়ন্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বছর থেকে এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছে। সেইমতো মঙ্গলবার রাজ্যের সমস্ত সরকারি দপ্তর বন্ধ রইলো। তবে চুঁচুড়ার ঘুটিয়া বাজারে বিনোদিনী বালিকা বিদ্যালয়ের চিত্রটা […]









