হুগলি , ২৪ মে:- সোমবার দুপুরে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক কোন্নগর কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে এসে করোনার ফার্স্ট ডোজের ঠিকা নিলেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে কাঞ্চন বাবু বলেন আমাদের দেশে করোনা মহামারী রূপে দেখা দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রীয় সরকার মানুষের জন্য টিকাকরণের কর্মসূচি সঠিক বন্দোবস্ত করেন নি এখনো প্রচুর মানুষ করোনার প্রতিষেধক ইনজেকশন নিতে পারেননি তিনি বলেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে বারে বারে আবেদন জানিয়েছেন। রাজ্যের মানুষরা যাতে সুস্থ থাকতে পারেন এবং তাদের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকার ভ্যাকসিন তা মানুষকে দেয়া হচ্ছে। এর পাশাপাশি বিধায়ক বলেন এই বিধানসভা কেন্দ্রের কানাইপুর পঞ্চায়েতে প্রায় এক লক্ষ পঁচিশ লক্ষ মাস্ক এসেছে। সেগুলি এখানকার ব্লক গুলিতে মানুষের মধ্য বিলি করা হবে। আমাদের এখানকার যিনি প্রধান রয়েছেন আচ্ছালাল যাদব তার নেতৃত্বে করোনার বিরুদ্ধে মোকাবিলা কাজ চলছে এবং সচেতনতার কাজও সুন্দরভাবে হচ্ছে।
Related Articles
মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনকে সামনে রেখে বলি প্রথা বন্ধ হয়েছিল হাওড়ার বোস বাড়ির দূর্গাপুজোয়।
হাওড়া , ৯ অক্টোবর:- মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনকে সামনে রেখে বলি প্রথা বন্ধ করে দেওয়া হয়েছিল হাওড়ার বসু পরিবারের দূর্গাপুজোয়। সেই নিয়ম আজও চলে আসছে। এখন পুজো হয় বৈষ্ণব মতে। দেড়শ বছরের বেশি সময় ধরে চলে আসছে হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর লেনের এর বিখ্যাত বসু পরিবারের পুজো। প্রখ্যাত ঐতিহাসিক তথা প্রয়াত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ নিমাই […]
বেলুড়ে দমকলকর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার তিন সিইএসসি কর্মীর জেল হেফাজত।
হাওড়া , ২৯ মে:- বুধবার বেলুড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দমকলকর্মীর মৃত্যুর ঘটনায় ধৃত তিন সিইএসসি কর্মীর বৃহস্পতিবার দিনভর টানাপোড়েনের পর জেল হেফাজত হয়। শুক্রবার তাদের পুনরায় আদালতে তোলার নির্দেশ দেন বিচারক। এদিন অভিযুক্ত ৩ সিইএসসি কর্মীর ১৪ দিনের জেল হেফাজত হয়। শুক্রবার সিজেএম কোর্টে এই রায় দেন বিচারক। তাদের বিরুদ্ধে ৩০৪ ধারা যুক্ত করা হয় […]
কোষাগার ফাঁকা, টালির চালে লুকিয়ে জনতার টাকা, নাম না করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ নাড্ডার।
পূর্বস্থলী, ১২ ফেব্রুয়ারি:- কয়লা পাচার গরু পাচার কোষাগার ফাঁকা, খুঁজে দেখো টালির চালে লুকিয়ে জনতার টাকা, নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পূর্বস্থলীর জনসভায় এসে তীব্র কটাক্ষ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। পূর্বস্থলীর থানার মাঠে পঞ্চায়েত ভোটের আগে জনসভা করতে হাজির হয়েছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, এছাড়াও হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত […]








