সুদীপ দাস , ২৩ মে:- হাত বাড়ালেই অক্সিজেন বন্ধু চন্দননগর পৌরনিগম। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত চন্দননগরের বিধায়ক হওয়ার পরেই নতুন উদ্যমে করোনা মোকাবিলায় অভিনব উদ্যোগ ইন্দ্রনীল সেনের। তার উদ্যোগে এবং চন্দননগর পৌরনিগমের ব্যবস্থাপনায় তাদের স্বাগতম নামক একটি অনুষ্ঠান বাড়িতে ১০ টি বেডের অক্সিজেন পার্লারের শুভ সূচনা হলো আজ। অন্যান্য সময় এই অনুষ্ঠান বাড়িটি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হলেও কভিড পরিস্থিতির জন্য এমনই উদ্যোগ নেওয়া হলো এদিন। ২৪ ঘন্টা এই অক্সিজেন পার্লার খোলা থাকবে। পাশাপাশি এখান থেকে একটি যোগাযোগের নাম্বার দেওয়া হয়েছে। যে নাম্বারে ফোন করলে কোভিড রোগী অথবা শ্বাসকষ্টে ভোগা মানুষদের বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে দেওয়া হবে অক্সিজেন পরিষেবা। পাশাপাশি এদিন এখান থেকে কোভিড আক্রান্তদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবরাহের পরিষেবারও শুভ সূচনা করা হয়। কলকাতা খাবার সরবরাহ ব্যবস্থা সঙ্গে সঙ্গে কোভিদ আক্রান্ত পরিবারগুলোর জন্য বিনা পয়সায় খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান মন্ত্রী ইন্দ্রনীল সেন।
Related Articles
আবারও রনক্ষেত্র খানাকুলের কিশোরপুর অঞ্চল।
আরামবাগ , ২০ মে:- আবারও রনক্ষেত্র খানাকুলের কিশোরপুর এক নম্বর অঞ্চল। তৃনমুল ও বিজেপির সংঘর্ষে গুরুতর আহত এক বিজেপি কর্মী। খানাকুলের বিজেপি কর্মীকে ধারালো অস্ত্রের কোপ, গুলি করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভর্তি আরামবাগ মহকুমা হাসপাতালে। আহত বিজেপি কর্মীর নাম ঘনশ্যাম রানা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বুধবার রাত্রি আনুমানিক এগারোটা নাগাদ কিশোরপুর এক নম্বর […]
ধূলাগোড়ের একটি কাপড়ের কারখানায় সোমবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে।
হাওড়া, ২৮ ফেব্রুয়ারি:- হাওড়ার ধূলাগোড়ের জালান কমপ্লেক্স এর ৩ নম্বর গেটের কাছে একটি কাপড়ের কারখানায় সোমবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। এই মুহূর্তে যুদ্ধকালীন প্রচেষ্টায় আগুন নেভানোর কাজ চলছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এদিন অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই দমকলের ইঞ্জিন […]
পানীয় জলের সংকটে ভুগছে খানাকুলের বিস্তৃন এলাকার মানুষ।
মহেশ্বর চক্রবর্তী , ৭ আগস্ট:- একদিকে টিউবয়েল ও সাবমার্সালগুলো বন্যার জলে ডুবে যাওয়ায় ব্যাপক জল সংকটে ভুগছে খানাকুলের বিস্তৃর্ন প্লাবিত এলাকার মানুষ। তার ওপর বিদুৎ না থাকায় নাজে হাল অবস্থা খানাকুলের বন্যা দুর্গত এলাকাগুলো। চারি দিকে জল। কিন্তু পানীয় জল নেই। নিরুপায় মানুষ গুলো এক ফোঁটা জলের জন্য তাকিয়ে আছে। এই করুন দৃশ্য দেখা যাচ্ছে […]










