হুগলি , ২৩ মে:- কোভিড আবহে লাল-সবুজ ভলেন্টিয়ারের কথা শুনেছেন অনেকে। এবারে রং ছাড়া কোভিড-১৯ সহায়তা কেন্দ্র কোন্নগরে। কোন্নগরের ১৭ নম্বর ওয়ার্ডের জনা কয়েক যুবকের উদ্যোগে দিন কয়েক আগে এই সহায়তা কেন্দ্র খোলা হয়। উদ্দেশ্য কোভিড আতঙ্ক দূর করিয়ে কোভিড রুগীদের পাশে দাঁড়ানো। সপ্তাহ দু’য়েক আগে খোলা কেন্দ্রের পাশে এসে দাঁড়িয়েছে রোটারি ক্লাব শ্রীরামপুর। হাতে গোনা কয়েকজনকে নিয়ে শুরু হলেও বর্তমানে ভলান্টিয়ারের সংখ্যা প্রায় ২৫ জন। এঁদের মধ্যে বেশীরভাগই এলাকার উঠতি যুবক। কারোর বাড়িতে অ্যাম্বুলেন্স পৌঁছনো থেকে শুরু করে হাসপাতালে ভর্তি করা, খাবার পৌঁছে দেওয়া সহ কোভিড পরিবারের পাশে দাঁড়ানো; খবর পাওয়া মাত্রই হাজির কোন্নগরের কোভিড ১৯ সহায়তা কেন্দ্রের সদস্যরা। আপাতত ১৭নম্বর ওয়ার্ড জুরে কাজ করলেও আগামী দিনে ইচ্ছে কাজের পরিধি আরও বাড়ানো।
Related Articles
গঙ্গার নীচ দিয়ে আজ থেকে শুরু হলো মেট্রো পরিষেবা।
হাওড়া, ১৫ মার্চ:- গঙ্গার নীচ দিয়ে আজ থেকে শুরু হলো মেট্রো পরিষেবা। শুক্রবার সকাল থেকে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা শুরু হলো। দীর্ঘ অপেক্ষার পর এদিন থেকে গঙ্গার নীচ দিয়ে শুরু হলো মেট্রো পরিষেবা। প্রথম দিনেই যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সকলেই খুশি প্রথম দিনের মেট্রোর সাক্ষী হতে পেরে। এদিকে, আজ শুক্রবার প্রথম দিনে […]
কেন্দ্রের অশ্রুত প্রকল্পে বাংলার সেরা ১১ পৌরসভার মধ্যে অন্যতম চাঁপদানি।
প্রদীপ বসু, ২৪ ফেব্রুয়ারি:- মোদি সরকারের অস্রুত প্রকল্পে শ্রেষ্ঠ হল বাংলার ১১ টি পৌরসভা। রাজ্যে কেন্দ্রের সহায়তাপ্রাপ্ত প্রকল্পের প্রশ্ন তুলেছিল মোদি সরকার। এবার সেই মোদি সরকার বাংলার ১১ টি পৌরসভাকে পুরষ্কৃত করতে চলেছে। এর মধ্যে দুটি পৌরসভা হুগলির। উত্তরপাড়া এবং চাপদানি। নিকাশি, পানীয় জল সরবরাহ সহ একাধিক প্রকল্পে ভালো কাজ করার জন্য আগামী ৫ মার্চ […]
রেশন ডিলাররা দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতা করে বিক্ষোভ দেখালো আরামবাগ মহকুমার খাদ্যদপ্তরে।
আরামবাগ, ২ সেপ্টেম্বর:- রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্প ঘোষনা হবার পর থেকেই রেশন ডিলারদের মধ্যে চাপা ক্ষোভ জমা হচ্ছিল। এদিন তার বহিঃপ্রকাশ দেখা গেলো হুগলি জেলার আরামবাগ মহকুমার খাদ্য দপ্তরে। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা রেশন ডিলাররা জোট বদ্ধ হয়ে আরামবাগ মহকুমার খাদ্য দপ্তরে দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতা করে ব্যাপক বিক্ষোভ দেখায় এবং পাশাপাশি খাদ্য […]









