কলকাতা , ২১ মে:- করোনা আক্রান্তদের জন্যে সেফ হোম চালু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। জোকায় ভারত সেবাশ্রম সঙ্ঘ হাসপাতালে ইতিমধ্যেই শুরু হয়েছে করোনা চিকিৎসা। এবার ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে ও এথনা এডুকেশানাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চালু হল সেফ হোম। ভারত সেবাশ্রম সঙ্ঘের গড়িয়া আশ্রমে আজ শুক্রবার ২৫ বেডের সেফ হোমের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন সঙ্ঘের গড়িয়া শাখার প্রধান স্বামী গিরিসানন্দ। প্রধান সম্পাদক বলেন,আপাতত ২৫ বেডের সেফ হোম চালু করা হল। পরে প্রযোজন মতো আরো বাড়ানো হবে। এখানে সম্পুর্ন বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে।
Related Articles
বিধানসভায় বিজেপির পদত্যাগ করা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে নতুন বিধায়কদের দায়িত্ব দিলেন অধ্যক্ষ।
কলকাতা, ১৬ জুলাই:- বিজেপি বিধায়করা পদত্যাগ করায় রাজ্য বিধানসভায় শূন্য হয়ে যাওয়া বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে চেয়ারম্যান পদে নতুন বিধায়কদের দ্বায়িত্ব দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়োগ করার প্রতিবাদে বিধানসভার আট স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করেন বিজেপি বিধায়করা। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ জানিয়েছেন, বিধায়ক মনোজ টিগ্গার জায়গায় শ্রম বিষয় […]
যেভাবে গ্যাসের দাম বেড়ে চলছে, বেশিরভাগ গ্রাহক গ্যাস কেনা বন্ধ করে দিয়েছে।
হুগলী,১০ জানুয়ারি:- ধোঁয়া মুক্ত সমাজ গড়ার লক্ষে কেন্দ্রীয় সরকার ২০১৬ সালের জুলাই মাস থেকে দরীদ্রসীমায় বসবাসকারী উপভোক্তাদের উজ্জ্বলা প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি বিনামূল্যে রান্নার গ্যাস সিলেন্ডার ও রান্নার ওভেন দেওয়া হয়েছিল। কিন্তু যেভাবে গ্যাসের দাম বেড়ে চলছে, বেশিরভাগ গ্রাহক গ্যাস কেনা বন্ধ করে দিয়েছে। বিশেষ করে দিনমজুরেরা কাঠের উপর ভরসা করে রান্না চালিয়ে যাচ্ছে। সেই […]
রক্ত পরীক্ষার কিট পড়ে খোলা রাস্তায় । হাওড়ার বাকসাড়ায় আতঙ্ক।
হাওড়া , ৯ আগস্ট:- পিপিই কিটের পর এবার রক্ত পরীক্ষার কিট ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেল হাওড়া শহরের রাস্তায়। যা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন হাওড়ার বাকসাড়া এলাকার বাসিন্দারা। স্থানীয় পুলিশ ফাঁড়িতে ফোন করেও বিষয়টি জানানো হয়েছে। বিকেল পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। রক্ত সমেত কিট পড়ে রয়েছে রাস্তায়। রাস্তায় সেই কিটের রক্ত ছড়িয়ে রয়েছে। স্থানীয় […]








