কলকাতা , ২১ মে:- রাজ্যে আজ থেকে পরীক্ষামুলকভাবে দুয়ারে রেশন প্রকল্পের কাজ শুরু হয়েছে। আজ সকালে ৬ টি অঞ্চলের ২৩৪ জন নির্বাচিত রেশন গ্রাহকের বাড়িতে গিয়ে এই সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্য দপ্তর, স্থানীয় পৌরসভা এবং রেশন ডিলারদের সহযোগিতায় হুগলির বাঁশবেড়িয়া, পশ্চিম বর্ধমানের আসানসোল, হাওড়ার বালি- বেলুড়, উত্তর কলকাতার আরমাস্ট্রিট দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এবং উত্তর ২৪ পরগনার বরানগরের নির্বাচিত কয়েকজন গ্রাহকের বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়েছে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য নির্বাচনের পরেই রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প চালু হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই ঘোষণা করেছিলেন।
Related Articles
মানবিক পুলিশ। পুলিশের অ্যাম্বুলেন্স করেই হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা।
হাওড়া,২ মে:- শুক্রবার লকডাউনের রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন হাওড়ার বালির বাসিন্দা এক ব্যক্তি। অ্যাম্বুলেন্স না পেয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে পারছিলেন না পরিবারের লোকেরা। অবশেষে হাওড়া সিটি পুলিশের সহায়তায় অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে হাওড়া বালি থানা এলাকার মোহনলাল বাহালওয়ালা রোডের বাসিন্দা সোমেশ ভট্টাচার্য্য নামে এক ব্যক্তি […]
আমফানের পর বিদ্যাধরী নদীর বাঁধ ভাঙ্গলো , বিস্তীর্ণ এলাকা প্লাবিত।
উঃ২৪পরগনা , ২০ আগস্ট:- বসিরহাট মহাকুমার মিনাখা ব্লকের বাছড়ামোহনপুর গ্রাম পঞ্চায়েতের হরিনুলা গ্রামের ঘটনা । প্রায় ৫০ ফুট বিদ্যাধরী নদীর বাঁধ আচমকাই ভেঙে যায় , যার ফলে। হরিনুলা ,বাছড়া , মোহনপুর সহ বেশকিছু গ্রামে নোনা জল ঢুকছে । কি কারনে বাঁধ ভাঙলো বুঝে উঠতে পারছেনা গ্রামবাসীরা । আমফানের সময় একই জায়গায় বিদ্যাধরী নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত […]
বিধায়ক ও মন্ত্রীদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলের অনুমোদন রাজ্যপালের।
কলকাতা, ১৬ মার্চ:- রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের বিধায়ক, মন্ত্রীদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলটিকে অনুমোদন দিয়েছেন। রাজ্যপাল ওই বিলে স্বাক্ষর করেছেন বলে এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে রাজভবনের তরফে আজ জানানো হয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে বিধানসভার অধিবেশনে রাজ্যের সমস্ত মন্ত্রী,বিধায়ক দের ভাতা বাড়ানোর জন্য বিল পাশ করানো হল। এতদিন রাজ্যপালের অনুমোদনের জন্য আটকে ছিল। এখন […]







