আরামবাগ , ২১ মে:- বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের গাড়ি ভাঙ্গচুরের ঘটনায় রনক্ষেত্র আরামবাগের পুর্ব কেশবপুরের স্বামীজি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, লকডাউন জারি রাখতে পুলিশ তৎপরতা দেখালে আক্রান্ত হয় পুলিশ।গাড়ি ভাঙ্গচুর করা হয়। আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সুত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই কেশবপুরে লকডাউন ভেঙে কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠছিলো। বার বার পুলিশের কাছে এলাকা থেকে ফোনে অভিযোগ আসতে থাকে। পুলিশ অভিযোগের ভিত্তিতে এদিন এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে যায় এবং লকডাউন বজায় রাখার জন্য বার বার বার্তা দেয়। কিন্তু স্থানীয় কিছু যুবক পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। পুলিশের গাড়ি ও পুলিশকে আক্রমণ করে। আক্রান্ত হয় বেশ কয়েকজন পুলিশ কর্মী ও পুলিশের গাড়ি ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে আরামবাগ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
Related Articles
ওষুধের দোকানের আলমারিতে গোসাপ। উদ্ধার করলেন বন কর্মীরা।
হাওড়া, ১৭ মে:- ওষুধের দোকানে ঢুকে পড়েছিল এক বিশাল আকৃতির গোসাপ। আতঙ্কে দোকান ছেড়ে বেরিয়ে আসেন বিক্রেতারা। খবর যায় বন দফতরে। বন দফতরের কর্মীরা এসে উদ্ধার করে প্রায় পাঁচ ফুট লম্বা গোসাপটিকে। হাওড়ার জগৎবল্লভপুরের মাজুর ঘটনা। মনে করা হচ্ছে ঝড়বৃষ্টির রাতে ওষুধের দোকানের আলমারিতে ঢুকে পড়েছিল গোসাপটি। রাতে অনেক চেষ্টা করেও আলমারি থেকে গোসাপ বের […]
কলকাতায় ভোটের আগে টানা ১০ দিন বাসের অভাবে নাকাল হওয়ার সম্ভাবনা।
কলকাতা, ২২ মে:- ভোটের আগে থেকেই কলকাতার রাস্তা থেকে অধিকাংশ বাস ও মিনিবাসের উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা। যা নিয়ে আশঙ্কা ছড়িয়েছে জন মানসে। সপ্তম তথা শেষ দফায় আগামী ১ লা এপ্রিল ভোট গ্রহণ কলকাতায়। ভোটের আগে ২৮ মে থেকেই ৭ কলকাতা ও শহরতলি থেকে ৯০ শতাংশ বাস-মিনিবাস রাস্তা থেকে তুলে নেওয়া হবে। পাশাপাশি ষষ্ঠ দফার […]
বালিতে ভয়াবহ দুর্ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ঘাতক গাড়ি আটক, অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশের।
হাওড়া, ২১ জানুয়ারি:- গতকাল বালির নিশ্চিন্দা সাঁপুইপাড়ায় ভয়াবহ দুর্ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ঘাতক গাড়িটি পুলিশ আটক করেছে। নিশ্চিন্দা থানা সূত্রের খবর, শুক্রবার রাতেই গাড়িটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর ওই যুবকরা বিলাসবহুল গাড়িটি ফেলে পালিয়েছিল। তবে, অভিযুক্ত গাড়ি চালক সহ গাড়িতে থাকা অন্য যুবকদের খোঁজ চলছে। গতকাল সকালে বালির নিশ্চিন্দার সাঁপুইপাড়ায় ঘটে ওই মর্মান্তিক ঘটনা। […]









