হাওড়া , ২০ মে:- রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন। যেমন দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট করে থাকেন। ওনাকে রাজ্যপাল পদে না রেখে বিজেপির কোনও পদে আনা উচিত। বৃহস্পতিবার সকালে হাওড়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তৃণমূল নেতা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। পাশাপাশি বিজেপি প্রসঙ্গেও কড়া মন্তব্য করেন তিনি। এদিন অরূপ রায় আরও বলেন, “বিজেপি জনগণের রায়ে হেরে গেছে। তারপরেও ওরা সিবিআই দেখিয়ে ইডি দেখিয়ে শক্তি প্রদর্শন করছে।প্রতিহিংসা চরিতার্থ করতে এরকম করা হচ্ছে। এরকম বেশিদিন চলবে না। দেশের লোক বেশি দিন তা সহ্য করবে না। এখন এই পরিস্থিতিতে যেখানে মানুষকে অক্সিজেন দিতে হবে, হাসপাতালে পরিকাঠামো উন্নত করতে হবে, সকলকে ভ্যাকসিন দিতে হবে এসব না করে সিবিআইকে আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। এটা ঠিক নয়। দেশের মানুষ এটা সহ্য করবে না। পরবর্তী নির্বাচনে এরা তা বুঝে যাবে।”
Related Articles
চন্দননগরে হোম বন্ধের নির্দেশ জেলা সমাজ কল্যাণ দপ্তরের।
হুগলি, ২৭ জুন:- গতকাল অশান্তির পর আজ চন্দননগরের হোম থেকে আবাসিকদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন অভিভাবকরা।অশান্তি পাকানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। চন্দননগরের হোমে অভিভাবকদের মিটিং এ চরম অশান্তি হয় গতকাল। হোমের সভাপতি পরিমল বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে অভিযোগ ওঠে, হোমের অপর ভবনের এক আবাসিকের সঙ্গে যৌন নির্যাতনের। সেই আবাসিকের সঙ্গে কথা বলে জেলা সমাজ কল্যাণ দপ্তর […]
রাসপূর্ণিমায় টার্গেট এবার ব্যবসায়ীর বাড়ি, চুরি হলো বেশ কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ টাকা।
হাওড়া, ৮ নভেম্বর:- দুষ্কৃতিদের টার্গেট এবার ব্যবসায়ীর বাড়ি। চুরি হলো বেশ কয়েক লক্ষ টাকার গয়না ও নগদ টাকা। রাসপূর্ণিমার সকালে ঘটনা জানাজানি হয়। এই ঘটনায় হাওড়ার আন্দুলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, আন্দুল মহিয়াড়ী দাসপাড়ায় জনৈক ব্যবসায়ীর বাড়িতে ওই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সোমবার গভীর রাতে বাড়ির গ্রিল ভেঙে প্রায় ২০-৩০ লক্ষ টাকার সোনার গহনা […]
সব বাসকেই ব্যাটারি চালিত বাসে রূপান্তরিত করার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২৩ জুন:- জ্বালানির অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার সব বাসকে ব্যাটারি চালিত বাসে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভার প্রশ্নত্তর পর্বে আজ পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ব্যাটারি চালিত বাসের জন্য ইতিমধ্যে ৭৬ টি চার্জিং স্টেশন করা হয়েছে। আরো তৈরী করার চেষ্টা হচ্ছে। অন্যদিকে জ্বালানি ও পরিবেশের কথা মাথায় রেখে ই বাসের সংখ্যা বাড়ানোর ওপর […]









