হুগলি, ১৮ মে:- লকডাউনে বন্ধ স্কুল। তবুও রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগে স্কুলে দেওয়া হচ্ছে মিড ডে মিল। হুগলি জেলায় প্রতিটি স্কুলে গতকাল থেকে শুরু হয়েছে মিড ডে মিল দেওয়ার কাজ। চারদিন ধরে চলবে মিড ডে মিল দেওয়ার কাজ। তবে প্রতিটি স্কুল ছাত্রদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে মিড ডে মিল। স্কুলের অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা এই কাজে হাত লাগিয়েছে। সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিশির মাঝি জানিয়েছেন, যে সমস্ত ছাত্রদের অভিভাবকরা আসতে পারবে না, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে মিড ডে মিল দেওয়া হবে।
Related Articles
যোগ্য পড়ুয়ারা সরকারি বৃত্তির সুযোগ থেকে যাতে বঞ্চিত না হয় নির্দেশ রাজ্যের।
কলকাতা, ২৬ জুলাই:- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যোগ্য পড়ুয়ারা যাতে সরকারি বৃত্তি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হয় রাজ্য সরকার তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। তফসিলি জাতি ও অন্যন্য অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীরা কেন্দ্রীয় সরকারের থেকে বৃত্তি বাবদ টাকা পায়। কিন্তু পর্যাপ্ত সংখ্যায় আবেদন জমা না পড়া এবং কিছু আবেদনের স্কুল স্তরে তথ্য যাচাই বকেয়া থাকায় […]
গঙ্গার ঘাটে ভেসে উঠছে শয়ে শয়ে মাছ। হাওড়ার ঘাটে চাঞ্চল্য।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- গঙ্গার ঘাটে ভেসে উঠছে শয়ে শয়ে ট্যাংরা জাতীয় মাছ। এমনই ঘটনা দেখে শুক্রবার বিকেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়ায় গঙ্গা তীরবর্তী ঘাটগুলোতে। এর কারণ অবশ্য জানা যায়নি। এদিন দুপুর থেকেই হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে শুরু করে হাওড়া ব্রিজ সংলগ্ন গঙ্গার ঘাটে দেখা যায় প্রচুর সংখ্যায় ভেসে উঠছে এই মাছ। যা দেখে সাধারণ মানুষের […]
ছটপুজোয় হাওড়ার বিভিন্ন ঘাটে পুণ্যার্থীদের উপচে পড়া ভীড়।
হাওড়া, ১১ নভেম্বর:- লোকআস্থা মহাপর্ব ছটপুজোর আজ শেষ দিন। ভোররাত থেকেই পুণ্যার্থীদের গঙ্গার ঘাট অভিমুখে যেতে দেখা গেল। সেখানে দীর্ঘক্ষণ পুণ্যার্থীরা গঙ্গার জলের মধ্যে দাঁড়িয়ে ছিলেন সূর্য ওঠার অপেক্ষায়। সূর্যের আলো ফোটার পর শুরু হয় সূর্যদেবের পুজো, আরাধনা। সূর্যদেবের পুজো করার পরে পুণ্যার্থীরা ঘরের উদ্দেশ্যে রওনা দেন। হাওড়ায় গঙ্গার বিভিন্ন ঘাটে লক্ষাধিক মানুষের উপচে পড়া […]











