আরামবাগ, ১৬ মে:- রবিবার করোনা পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বৈঠক হলো আরামবাগ পৌরসভায়। আরামবাগ শহরে কড়া লকডাউন সফল করতে এই বৈঠক হয়।এই বৈঠকে উপস্থিত ছিলেন, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী,আরামবাগ মহকুমা প্রশাসনের এক জন আধিকারিক, আরামবাগ থানার এক পুলিশ অফিসার ও বাজার কমিটির সদস্যসহ অন্যান্য ব্যক্তি।জানা গিয়েছে লকডাউনের প্রথমদিন আরামবাগের বাজারগুলোতে ব্যাপক জমায়েত হয়।জমায়েত কমানো এবং সামাজিক দুরত্ব বজায় রেখে বাজার চলার জন্য এই বৈঠক হয়।শেষ পযন্ত আরামবাগের সদরঘাটের বাজার মঙ্গলবার থেকে আরামবাগ বয়েজ মাঠে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।এই বিষয়ে আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী বলেন, পৌরসভা এদিন বাজারে জমায়েত কমানোর জন্য প্রশাসনিক আধিকারিক ও বাজার কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করা হলো।করোনা পরিস্থিতিতে মানুষকে সুরক্ষিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।
Related Articles
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, পঞ্চায়েতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালো দুষ্কৃতীরা।
হাওড়া, ২ মে:- তৃণমূলের পঞ্চায়েতে গোষ্ঠীদ্বন্দ্বের জের, হাওড়ার বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েত অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালাল দুষ্কৃতিরা। আহত এক। প্রায় তিন থেকে চার রাউন্ড গুলি চলে বলে জানা গেছে। আহত হন পঞ্চায়েত প্রধানের বাবা। মহিলা প্রধানকে টার্গেট করা হয়েছিল বলে জানা গেছে। তিনি প্রাণ বাঁচাতে অফিসের টেবিলের নিচে আশ্রয় নেন। দুষ্কৃতিদের হাত থেকে […]
লিলুয়ায় স্ত্রী ও মেয়েকে অপহরণের অভিযোগ স্বামী ও সঙ্গীদের বিরুদ্ধে।
হাওড়া,৩ মার্চ:- নিজের স্ত্রী ও শিশু কন্যাকে অপহরণ করে গাড়িতে তুলে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গেল স্বামী ও তার সঙ্গীরা। শিশুকন্যা সহ উদ্ধার হয়েছেন ওই গৃহবধূ। সোমবার রাতে ওই ঘটনা ঘটে হাওড়ার লিলুয়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে লিলুয়া থানায় আসা একটি ফোনে পাওয়া খবরের সূত্রে পুলিশ জানতে পারে এক মহিলাকে […]
নাবালিকার আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে হাওড়ায় বিজেপি নেতার ছেলে গ্রেফতার।
হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- নাবালিকাকে আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে গ্রেফতার করা হয়েছে হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ তথা বর্তমানে বিজেপি নেত্রীর ছেলে। বুধবার গভীর রাতে গ্রেফতার করা হয় তাঁকে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আবাস মাসুদ খান। আবাসের বাবাও এলাকার প্রভাবশালী নেতা। গত বিধানসভা ভোটের আগে তিনিও শাসক দল ছেড়ে অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। আবাসের মা […]








