হুগলি , ১৬ মে:- হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর মৃতদেহ উদ্ধার কয়েক কিমি দূরের রাস্তা থেকে। প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ আত্মীয়দের। হুগলির শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের ঘটনা। মৃতের নাম জনকদেও দাস। পরিবারের অভিযোগ গত ১৪ তারিখ মানসিক সমস্যার কারণে তাকে ভর্তি করা হয় এই হাসপাতালে। তিন দিন ধরে চিকিৎসাও চলে তারপর গতকাল রাতে চন্ডীতলা থানা থেকে জানতে পারে সেখানে মৃতদেহ পাওয়া গেছে। পরিবারের দাবি হাসপাতাল থেকে মৃতদেহ কিভাবে সেখানে গেল তা হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারছে না। এরই কারণে তাদের বিক্ষোভ। যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানায়নি।
Related Articles
বাজারে সবজির দাম হঠাৎই আগুন, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ জুলাই:- বাজারে শাক সবজির দাম হঠাৎই আগুন হয়ে ওঠায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধির ওপর রাশ টােনে সাধারণ মানুষকে স্বস্তি দিতে তাঁর নির্দেশে শনিবার নবান্নে বৈঠকে বসে বাজারদর নিয়ন্ত্রণে রাজ্য সরকারের গড়ে দেওয়া টাস্ক ফোর্সের সদস্যরা। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌর হিত্যে নবান্নে এই বৈঠকে, স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, কলকাতা পুলিশের নগরপাল বিনীত […]
আগামী মাসে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৬ আগস্ট:- আগামী মাসে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর আগামী মাসের প্রথম সপ্তাহে চারদিনের জন্য উত্তরবঙ্গ সফরে চললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, উত্তরকন্যায় থাকবেন তিনি এবং সেখান থেকেই ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে উত্তরবঙ্গ কে ভাগ করার দাবি জানিয়েছে বিজেপি, সেই নিয়ে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন কোনো […]
দীঘা যাবার পথে হাওড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে জখম ৯ যাত্রী।
হাওড়া, ২৪ ডিসেম্বর:- বড়দিনের আগেই দীঘা যাবার পথে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো একটি যাত্রীবাহী স্করপিও গাড়ি। এই দুর্ঘটনায় জখম হয়েছেন চালক সহ গাড়ির যাত্রীরা।শনিবার সকালে ঘটনাটি ঘটে ষোলো নম্বর জাতীয় সড়কের ধূলাগোড় ফ্লাইওভারের কাছে।দুর্ঘটনার সাথে সাথে ছুটে আসেন ধূলাগোড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা।যাত্রীদের উদ্ধার করে একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়। উল্টে যাওয়া গাড়িটিকে […]








