কলকাতা , ১৬ মে:- আগামী ২৮ শে মে জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়ে কেন্দ্রীয় সরকার এই রাজ্য সহ বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কে চিঠি দিয়েছে। ঐদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর সভাপতিত্বে সকাল এগারোটায় প্রস্তাবিত ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেওয়ার জন্য সব রাজ্যের অর্থমন্ত্রী এবং পদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য ২০১৭ সালের জুলাইতে জিএসটি চালু হওয়ার পরে প্রতি তিন মাস অন্তর একটি করে বৈঠক ডাকার সিদ্ধান্ত নেওয়া হলেও গত ১২ ই অক্টোবর এর পরে কোন বৈঠক না হওয়ায় অবিলম্বে কাউন্সিলের বৈঠক ডাকার আর্জি জানিয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র চলতি সপ্তাহের গোড়ায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন।
Related Articles
হাওড়া স্টেশনে নতুন তৈরি হওয়া পার্কিং থেকে তোলা তুলতে এসে হামলা চালাল দুষ্কৃতীরা।
হাওড়া,২৪ জানুয়ারি:- হাওড়া স্টেশনে নতুন তৈরি হওয়া পার্কিং থেকে তোলা তুলতে এসে হামলা চালাল দুষ্কৃতীরা। শুক্রবার ঘটেছে ওই ঘটনা। অভিযোগ, ছিনতাই করা হয়েছে প্রায় ২’লক্ষ ৩০ হাজার টাকা। বাধা দিতে গেলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন একানকার নিরাপত্তা কর্মী। তাকে আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত শুরু করেছে হাওড়া গোলাবাড়ি […]
ভোট পরবর্তী হিংসার শিকার হাওড়ায়।
হাওড়া, ২৩ মে:- ভোট পরবর্তী হিংসার শিকার হাওড়ার পাঁচলা বিধানসভার বেলডুবি গ্রামের বাসিন্দারা। বিরোধী গোষ্ঠীর মানুষজন অনেকেই ঘরছাড়া বলে অভিযোগ। গত ২০ তারিখ ভোট শেষ হতেই শুরু হয় হামলা। বাড়ি ভাঙচুর থেকে মারধর এমনকি পুলিশ দিয়ে হেনস্থার অভিযোগ তুলেছেন গ্রামের বিজেপি কর্মী সমর্থকরা। ঘরছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক। অভিযোগ, প্রতিদিন রাতে চলছে বাড়ি বাড়ি তল্লাশি। […]
উট উদ্ধারের খবর সংগ্রহ করতে গিয়ে প্রহৃত সাংবাদিক।
হুগলি, ২০ অক্টোবর:- উট উদ্ধারের খবর সংগ্রহ করতে গিয়ে প্রহৃত সাংবাদিক। নাম, কেদারনাথ ঘোষ। তিনি বৈদ্যবাটির বাসিন্দা। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুর থানার বৈদ্যবাটি এলাকায় নার্সারি রোডের এক দূর্গাপূজো মন্ডপে একটি উটকে মানুষের বিনোদনের জন্য বেঁধে রাখা হয়েছে বলে সমাজমাধ্যমে মন্তব্য করেন অভিনেতা তথাগত মুখার্জি। ঐ […]










